জ্যাকলিনের পর ২৬৪ কোটির আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো জনপ্রিয় অভিনেত্রী কৃতী বর্মার

জানা যায়, তাঁর সঙ্গেই দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কৃতী। ২৬৪ কোটি জালিয়াতির টাকার অধিকাংশই পাটিলের অ্যাকাউন্টে সরানো হয়েছে। যা দিয়ে পাটিল বেশকিছু সম্পত্তি নিজের নামে কিনে রেজিস্ট্রেশন করেছেন কৃতি বর্মার নামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যাকলিন ফার্নান্ডেজের পর আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ালো আরও এক জনপ্রিয় অভিনেত্রী কৃতী বর্মার। আশ্চর্যের বিষয়, অভিনয়ে আসার আগে তিনি আয়কর বিভাগেই সরকারি চাকরি করতেন। সম্প্রতি ২৬৪ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় ইডির নজরে এলেন কৃতী। রোডিজ এক্সট্রিম (২০১৮) মাধ্যমে লাইমলাইটে উঠে আসেন কৃতি, এরপর কেন্দ্রীয় সরকারি চাকরি ছেড়ে দিয়ে অভিনয়েই পাকাপাকি কেরিয়ার গড়ে তোলেন কৃতি। বিগ বস ১২-তেও একজন দাপুটে প্রতিযোগী ছিলেন কৃতি। মূল পর্বে অভিনয়ে সেভাবে নিজের আসর জমাতে না পারলেও বেশকিছু ওয়েবসিরিজে অভিনয় করেছেন কৃতী। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের লগইনের অধিকারের অপব্যবহার করে একজন সিনিয়র ইনকাম-ট্যাক্স আধিকারিকের ২৬৪ কোটি টাকা গায়েব করে দিয়েছেন। এই ঘটনার মূল অভিযুক্ত ভূষণ পাটিল।

জানা যায়, তাঁর সঙ্গেই দীর্ঘদিন সম্পর্কে ছিলেন কৃতী। ২৬৪ কোটি জালিয়াতির টাকার অধিকাংশই পাটিলের অ্যাকাউন্টে সরানো হয়েছে। যা দিয়ে পাটিল বেশকিছু সম্পত্তি নিজের নামে কিনে রেজিস্ট্রেশন করেছেন কৃতি বর্মার নামে। এই ঘটনায় ইতিমধ্যেই বহুবার ইডির জেরার মুখে পড়ে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী। কৃতী ইডি আধিকারিকদের জানিয়েছেন, ২০২০ সালে পানভেলে এক ডান্সিং শো চলাকালীন ভূষণ পাটিলের সঙ্গে দেখা হয় তাঁর। এরপর মাস ছয়েক সম্পর্কে ছিল তাঁদের, পাটিলের অপরাধমূলক রকমফের দেখেই তিনি সম্পর্ক ছেদ করেন। পাটিলের সঙ্গে সম্পর্কে থাকাকালীন তিনি একটি ডান্স শো-এর পারিশ্রমিক হিসেবে ১ কোটি টাকা পেয়েছিলেন। কিন্তু এই আর্থিক তছরুপের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

ইডি সূত্রে খবর, এই কেলেঙ্কারির মূল কাণ্ডারি তানাজি মণ্ডল অধিকারি। যিনি সিনিয়র ট্যাক্স অ্যাসিসটেন্ট হিসাবে কাজ করতেন। তিনিই সিনিয়র আধিকারকিদের বিশ্বাস জিতে তাঁদের লগইনের যাবতীয় তথ্য চুরি করে, পরে টিডিএস রিফান্ডের ২৬৪ কোটি টাকা বেআইনিভাবে পাটিলের এক কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। প্রায় ১২ বারে তিনি এই বিরাট অঙ্কের টাকা সরকারি অ্যাকাউন্ট টাকা গায়েব করে দেন। পরবর্তীতে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি আইটি ইন্সপেক্টরের পদে প্রমোশন পান। তবে এই দুর্নীতি ফাঁস হতে বেশি সময় লাগেনি। পাটিলের ব্যাঙ্কের তরফ থেকেই সরকারি অ্যাকাউন্ট থেকে এত কোটি টাকার ট্রান্সফার দেখে রেড ফ্ল্যাগ জারি হয়। পরবর্তীতে ২০২২ সালের জানুয়ারি মাসে পাটিল, তানাজি-সহ একাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে সিবিআই এফআইআর দায়ের করে। তবে সেখানে নাম ছিলনা কৃতির।

১৬ দিনে ১,৫৭৪ কোটি টাকার গণ্ডি পার! রণবীরের ‘রামায়ণ’ টপকাতে পারবে ‘পুষ্পা ২’-র রেকর্ড?

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার