আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভক্তকে অনুরোধ বলিউড বাদশার, কয়েক ঘন্টার মধ্যেই খাবার নিয়ে ‘সুইগি’র দল মন্নতে

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড, বাদশার শুধু বলতে দেরি হল, কিন্তু কাজটি সম্পন্ন করতে বেশি দেরি হল না। বিশ্ব জুড়ে তাঁর প্রচুর ভক্ত প্রতি মুহূর্তে ওয়েট করে তাঁকে একটু চোখের দেখা দেখার জন্যে। সে কারণে মুম্বইতে পৌঁছলেই বান্দ্রাতে শাহরুখ খানের রাজকীয় প্যালেস ‘মন্নত’ একটু চোখের দেখা দেখতে দেরি করেনা ভক্তরা। তাঁর বাড়ি পর্যন্ত পৌঁছনোও যেন একটু প্রশান্তি। ভাগ্যে থাকলে বাদশার দেখা হয়েও যেতে পারে। শাহরুখ খান শুধুমাত্র অভিনয় এবং রোমান্সের জন্যই পরিচিত নন, বিশ্বের অন্যতম বুদ্ধিমান অভিনেতাও বটে তিনি। গতকাল অর্থাৎ সোমবার বিকেলে ফের ভক্তদের সঙ্গে ‘প্রশ্ন উত্তর’ (ASK ME ANYTHING)-পর্বের খেলা শুরু করেছিলেন তিনি।

মাঝে মধ্যেই ভক্তদের সঙ্গে নায়কের এই খোলা মেলা আড্ডায় যোগ দেন নায়কের গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। গতকালও ভক্তদের একাধিক অদ্ভূত অদ্ভূত প্রশ্নের উত্তর দেন অভিনেতা। এবার সেখানেই অভিনেতা জড়ালেন Food delivery সংস্থা ‘Swiggy’ কে। এদিন অভিনেতার ব্যাক্তিগত জীবন থেকে পেশাগত জীবনের নানা প্রশ্নের উত্তর দেন শাহরুখ। তখনই একজন ভক্ত অভিনেতাকে জিজ্ঞেস করেন, ‘খানা খায়া হ্যায় ক্যায়া’ (খাবার খেয়েছেন কি?) ভক্তের এই প্রশ্নের উত্তরে অভিনেতা মজা করে লেখেন, “কিউ ভাই আপ সুইগি সে হো…খানা ভেজ ডোগে ক্যায়া? (কেন ভাই? আপনি কি সুইগি থেকে এসেছেন, আপনি কি আমাকে খাবার পাঠাবেন?)” বিষয়টি একেবারেই নজর এড়িয়ে যায়নি ফুড ডেলিভারি অ্যাপটির। তাঁরা একেবারে সময় নষ্ট না করে শাহরুখকে সেই কথোপকথনেই বলেন, “হাম হ্যায় সুইগি সে , ভেজ দেঙ্গে কিউ? (আমরা সুইগি থেকে এসেছি, আমরা কি আপনাকে খাবার পাঠাতে পারি?)”

ব্যস বলা দেরি, কাজ করতে দেরি নেই। কয়েক ঘন্টার মধ্যেই, সুইগি কর্মচারীদের একটি দল এসআরকে-এর বাসভবনে মন্নতে গিয়ে উপস্থিত হলেন। তাঁদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করে সুইগির কোম্পানী বলে, ‘আমরা ডিনার নিয়ে চলে এসেছি।’ আর এই বিষয়টি প্রকাশ্যে আসা মাত্রই নেটিজেনরা ‘কিউট’ বলে অভিহিত করেছে ‘Swiggy’-কে। এদিন এসআরকে কন্যা সুহানা খানের প্রথম চলচ্চিত্র, দ্য আর্চিস সম্পর্কেও বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। এক ভক্ত শাহরুখকে জিজ্ঞাসা করেছিলেন, “আপনি একজন গর্বিত বাবা হিসাবে কেমন অনুভব করেন?” এই বিষয়ে, এসআরকে বলেছিলেন, “বাবার পক্ষপাতিত্ব এবং উত্তেজনা সবসময় থাকবে।” শাহরুখের পরবর্তী ছবি ‘জওয়ান’ মুক্তি পাবে আগামী ৭ ই সেপ্টেম্বর। যেখানে কেন্দ্রীয় চরিত্রে নয়নথারা, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা এবং প্রিয়মণিও অভিনয় করবেন।

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

‘নগ্ন’ ছবি চেয়ে অক্ষয়ের ১৩ বছরের মেয়েকে হয়রানি, গ্রেফতার অভিযুক্ত

বক্স অফিসে আয়ের নিরিখে সলমনকে পিছনে ফেললেন অক্ষয় কুমার

ভোটপ্রচারে সোহমকে হরলিক্স খাওয়ার অনুরোধ মহিলার, কী উত্তর দিলেন তৃণমূল প্রার্থী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ