বার্ধক্য রুখতে নিজের ‘প্রস্রাব’ পান করেছিলেন ‘আশিকি’ নায়িকাও

তাঁর মতে, শরীরের জ্বালা যন্ত্রণা দূর করার আদর্শ উপশম হল নিজের মূত্র। সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করে আবারও খবরের শিরোনামে এলেন অনু আগরওয়াল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘হাঁটু ব্যাথা সারাতে টানা ১৫ দিন বিয়ারের মতো নিজের প্রস্রাব পান করেছি’, হ্যাঁ, দিন কয়েক আগে এমনই একটি বিস্ফোরক দাবি করে সংবাদমাধ্যমে আলোড়ণ ফেলে দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা পরেশ রাওয়াল। এবার একই বিষয়ে মুখ খুললেন ‘আশিকি’ নায়িকা অনু আগরওয়াল। নিজের প্রস্রাব পান করে তাঁরও নাকি ব্যাথা দূর হয়েছিল। তাঁর মতে, শরীরের জ্বালা যন্ত্রণা দূর করার আদর্শ উপশম হল নিজের মূত্র। সম্প্রতি চাঞ্চল্যকর দাবি করে আবারও খবরের শিরোনামে এলেন অনু আগরওয়াল। ১৯৯০ সালে মুক্তি পেয়েছিল ‘আশিকি’, ছবিটি বলিউডের ইতিহাসে একটি সুপারহিট ছবি। ছবির মূল ভূমিকায় অভিনয় করেছিলেন, অনু আগরওয়াল এবং রাহুল রায়।

এই ছবিটির মাধ্যমে রাতারাতি বিখ্যাত হয়ে উঠেছিলেন অনু। কিন্তু বেশিদিন ইন্ডাস্ট্রিতে থাকতে পারেননি তিনি। বাধ সাধে ভয়ানক দুর্ঘটনা। এরপরেই তিনি অভিনয় থেকে বিদায় নেন। বহু বছর পর আবারও তিনি বলিউডে ফিরেছেন। সম্প্রতি অভিনেত্রী অনু আগরওয়াল আবারও আলোচনায় এলেন।প্রকাশ্যে নিজের প্রস্রাব পান করার কথা স্বীকার করলেন। তার দাবি, ‘অনেকেই এই বিষয়ে জানেন না অথবা তারা অজ্ঞ। নিজের প্রস্রাবের মধ্যে প্রাচীন যোগিক ঐতিহ্যের অংশ এবং স্বাস্থ্য-সৌন্দর্যের জন্য উপকারী প্রভাব রয়েছে। প্রস্রাব পান করাকে অমরোলি ক্রিয়া বলা হয়। এটি এমন একটি অভ্যাস যা আমিও করেছি। এটি খুবই গুরুত্বপূর্ণ। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে পুরো প্রস্রাব খাওয়া হয় না, এর একটি অংশই খাওয়া হয়। সেই অংশটিকে ‘অমৃত’ বলা হয়। এটি বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে এবং আপনাকে বলিরেখামুক্ত রাখে। এটি একটি আশ্চর্যজনক জিনিস। আমি ব্যক্তিগতভাবে এটি করেছি। বিজ্ঞান কতটা পুরোনো? ২০০ বছর। কিন্তু প্রস্রাব খাওয়ার ইতিহাস রয়েছে ১০,০০০ বছর আগের।”

এমন মন্তব্য করে আবারও আলোচনা এলেন অনু আগরওয়াল। দিন কয়েক আগে অভিনেতা পরেশ রাওয়াল একটি সাক্ষাৎকারে প্রকাশ করেছিলেন যে, ‘ঘাতক সিনেমার শুটিংয়ের সময় তাঁর হাঁটুতে চোট লেগেছিল। তখন এই ব্যথানাশক আঘাত সারানোর জন্য বীরু দেবগনের পরামর্শে তিনি তাঁর প্রথম সকালের প্রস্রাব পান করেছিলেন। টানা ১৫ দিন তিনি এটিকে ‘বিয়ারের মতো’ চুমুক দিয়েছিলেন এবং আশ্চর্যজনকভাবে, তার চোট নির্ধারিত সময়ের আগেই সেরে গিয়েছিল। যদিও সেলিব্রিটিদের এ ধরনের ব্যাথানাশক উপশমগুলি ভক্তদের মনে কৌতূহলের জন্ম দিয়েছে। কারণ বিজ্ঞানে কোথাও ব্যাথা সারাতে প্রস্রাব খাওয়ার যুক্তি নেই।

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ