সুস্থ হয়ে মিঠাইয়ের সেটে ফিরলেন আদৃত

বাবার কোলে শুয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন আদৃতর অন-স্ক্রিন ছেলে এবং মেয়ে। আর পর্দার সন্তানদের ফিরে পেয়ে খুনসুটিতে মাতলেন আদৃতও।

Share:

নিজস্ব প্রতিনিধি: কয়েকদিন আগেই পায়ে মারাত্মক চোট পেয়ে শুটিং বন্ধ করেন অভিনেতা আদৃত রায়। কিন্তু তাঁকে ছাড়া ধারাবাহিক একেবারে অসম্পূর্ণ। জি বাংলার মিঠাই ধারাবাহিকের অন্যতম পিলার তিনি। সৌমিতৃষার সঙ্গে তাঁর রসায়নে মুগ্ধ দর্শক। যদিও সৌমিতৃষা ওরফে মিঠাইয়ের সঙ্গে বাস্তবেও একটি প্রেমের সম্পর্ক গড়ে উঠছিল আদৃতর।

কিন্তু মাঝে শোনা যায়, তাঁদের বন্ধুত্ব নষ্ট হয়ে গিয়েছে অনেকদিন। কারণ সিদ্ধার্থর পর্দার দিদিয়া কৌশাম্বি চক্রবর্তী। তাঁর প্রেমেই এখন মজেছেন সিডি বয়। তবে পায়ে চোট পাওয়ার দরুন গত কয়েক দিন ধরেই পর্দায় দেখা মিলছে না উচ্ছেবাবুর। এতদিন শ্যুটিং থেকে দূরে ছিলেন তিনি। তবে আর নয়, দর্শকদের টানে এবার তাঁকে ফিরতেই হবে।

মঙ্গলবার থেকে ‘মিঠাই’-এর শ্যুটিং শুরু করলেন অভিনেতা। উচ্ছেবাবুকে ছাড়া মিঠাইয়ের সেই মেজাজটাই যেন ফিরে পাচ্ছেন না দর্শক। আর অপেক্ষা নয়, বুধবার বা বৃহস্পতিবার থেকেই টিভির পর্দায় দেখা মিলবে আদৃতের। এদিকে ‘মিঠাই’-এর সেটে ‘বন্ধু’ তথা বাবাকে পেয়ে উচ্ছ্বসিত মিষ্টি। বাবার কোলে শুয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েছেন আদৃতর অন-স্ক্রিন ছেলে এবং মেয়ে। আর পর্দার সন্তানদের ফিরে পেয়ে খুনসুটিতে মাতলেন আদৃতও।

এদিকে মিঠাইয়ের গল্পে এখন চলছে, একের পর এক টুইস্ট। অন্যদিকে টেলিপাড়ায় জোরালো গুঞ্জন এপ্রিলের শেষে হয়ে যাচ্ছে মিঠাই। যদিও আরেকটা সূত্র বলছে আইপিএল শেষ না হওয়া পর্যন্ত নতুন সিরিয়াল লঞ্চ করবে না চ্যানেল। ৩ বছরের কাছাকাছি হয়ে গেল মিঠাইয়ের বয়স। কিন্তু এখনও তার জনপ্রিয়তায় একচুলও ভাটা পড়েনি। মিঠাই ধারাবাহিকের সুবাদে আদৃত এবং সৌমিতৃষারও এখন দারুণ ফ্যান ফলোয়ার। এদিকে ইতিমধ্যেই জি বাংলার নতুন সিরিয়াল ‘ফুলকি’-র প্রোমো চলে এসেছে চ্যানেলের পর্দায়। তাই গুঞ্জন মিঠাইয়ের জায়গাতেই হয়তো ফুলকি শুরু হতে চলেছে। 

 

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

এক লাভলির পর আরও এক! মালদহের তৃণমূল পঞ্চায়েত প্রধান চেমানির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার