Loading live market data...
Loading active stocks...
Connecting...

তামিল ছবিতে কার সঙ্গে জুটি বাঁধতে চান জাহ্নবী, নিজেই জানালেন

যা শুনে ভক্তদের আর উত্তেজনার শেষ নেই। একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী জাহ্নবী কাপুর কলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী-বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে ঠান্ডা লড়াই এখনও জারি। কিন্তু তার মধ্যেই বলিউড তারকারা দক্ষিণে ভিড় জমাচ্ছে, অন্যদিকে দক্ষিণী তারকারাও কিন্তু আস্তে আস্তে বলিউডে ভিড় জমাচ্ছে। ইতিমধ্যেই রাম চরণ থেকে পূজা হেগড়ে, রশ্মিকা মান্দান্না একাধিক অভিনেত্রীরা বলিউডে একাধিক প্রজেক্টের কাজ সেরে ফেলেছেন। অন্যদিকে ঐশ্বর্য রাই বচ্চন থেকে শুরু করে আলিয়া ভাট, অজয় দেবগন, সঞ্জয় দত্ত।

এবার তাঁদের দলে নাম লেখাতে চলেছেন, বলিউডের সিজলিং বিউটি প্রয়াত কিংবদন্তি শ্রীদেবীর বড় কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ তাঁর। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুর মাস কয়েক পরেই বলিউডে আত্মপ্রকাশ ঘটে জাহ্নবীর। সুতরাং মেয়েকে বলিউডে প্রতিষ্ঠিত হতেও দেখে যেতে পারলেন না তিনি। রহস্যজনক মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। এদিকে বলিউডে মাত্র কয়েকটি ছবি দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন।

যেমন তিনি সুন্দরী তেমনি টানটান ফিগারের অধিকারী। মাঝে মধ্যেই জাহ্নবীর নানা উত্তেজনামূলক ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। শোনা গিয়েছে, খুব শীঘ্রই তামিল ইন্ডাস্ট্রিতে ডেবিউ করছেন জাহ্নবী কাপুর। যা শুনে ভক্তদের আর উত্তেজনার শেষ নেই। একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী জাহ্নবী কাপুর কলিউডে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।

শুধু তাই নয়, তিনি বাছাই করেছেন কোন তামিল সুপারস্টারের নায়িকা হবেন তিনি। বিজয় সেতুপতির সঙ্গে জুটি বাঁধতে চান তিনি। জাহ্নবী নিজেই জানিয়েছেন যে, বিজয়কে একটি ফোন কল করেছিলেন তিনি এবং তাঁর সঙ্গে কোনও একটি ছবি করতে চান অভিনেত্রী।

জাহ্নবী কাপুর সর্বশেষ হিন্দি ছবি ‘গুড লাক জেরি’, তামিল ছবি ‘কোলামাভু কোকিলা’-এর হিন্দি রিমেক ছিল। তামিলে অভিনয় করেছিলেন নয়নতারা।

ছবিটি দর্শকদের দ্বারা ভাল পর্যালোচনা পেয়েছিল। এটি জাহ্নবী কাপুরের জন্য একটি সফল রিমেক। তাই অভিনেত্রী এখন দক্ষিণে অভিনয় করতে চাইছেন। যদিও বর্তমানে তাঁর হাতে বেশ কয়েকটি হিন্দি ছবি রয়েছে। যার মধ্যে আছে, ‘বাওয়াল’ এবং ‘মিস্টার’-এর শুটিং করছেন। এবং মিসেস মাহি’।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর