দেশে ফিরেই ইডির তলব, যথাসময়েই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছলেন নোরা

সুকেশ চন্দ্রশেখর মামলায় ফের ইডির তলব, দেশে ফিরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছলেন নোরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল মঞ্চে লাইভ পারফরম্যান্স করে সদ্যই দেশে ফিরেছেন অভিনেত্রী নোরা ফাতেহি। এই প্রথম কোনও ভারতীয় অভিনেত্রী ফিফার মঞ্চে পারফরম্যান্স করে এলেন, যদিও এ বছর বিশ্বকাপের টাইটেল ট্র্যাকেও নোরা কণ্ঠ দিয়েছেন। সুতরাং ভারতীয়দের গর্বের শেষ নেই। ফিফার মঞ্চে লাইভ পারফরম্যান্স করে ভারতকে বিশ্বের দরবারে আরও অনেকটা এগিয়ে দিলেন অভিনেত্রী। সেখানে অভিনেত্রী কে হিন্দিতেও লাইভ পারফরম্যান্স করতে দেখা গিয়েছে, যেটি ভারতের জাতীয় ভাষা। কিন্তু তাঁর পারফরম্যান্স ঘিরেই নেটপাড়ায় রীতি মতো তান্ডব শুরু হয়েছে। কারণ তিনি হিন্দিতে পারফরম্যান্স করলেও ভারতের পতাকাই ভুল ভাবে ধরে রেখেছিলেন।

জাতীয় পতাকার উপরের অংশ নীচে এবং নীচের অংশ উপরে ধরে কাতার কাঁপিয়েছেন তিনি সেদিন। সেই নিয়েই যত্ত ঝামেলা। এই মুহূর্তে নেটপাড়ায় হাসির খোরাক বনছেন অভিনেত্রী। দেশে ফিরেই ইডির তলব পড়েছে নায়িকার। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি মানি লন্ডারিং মামলায় অন্যতম অভিযুক্ত নোরাও। ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসে পৌঁছেছেন অভিনেত্রী। যদিও কিছুদিন আগেই এই মামলার সঙ্গে যুক্ত মূল অভিযুক্ত অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ জামিন পেয়েছেন। এই একই মামলায় নোরা ফাতেহিকেও জেরা করেছিল ইডি।

ইডির মতে, নোরা ফাতেহি এবং জ্যাকলিন ফার্নান্ডেজ দুজনেই কনম্যান চন্দ্রশেখরের কাছ থেকে বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য দামী উপহার নিয়েছেন। সুকেশ চন্দ্রশেখর ২০০ কোটি মানি লন্ডারিং মামলায় শুক্রবার ফের নোরাকে জিজ্ঞাসাবাদ করবে ইডি। যদিও এর আগেও একাধিকবার নোরাকে জিজ্ঞাসাবাদের জন্যে ডাকা হয়েছিল, কিন্তু বস্তুগত প্রমাণের অভাবে তাঁকে বারবার ডাকা হচ্ছে ইডি দফতরে। দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা দ্বারা নোরাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পরে, তাঁর মুখপাত্র নিশ্চিত করেছেন যে, “নোরা ফাতেহি মামলার শিকার হয়েছেন। তিনি শুধুমাত্র একজন সাক্ষী হয়ে তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা করছেন। তিনি কোনো মানি লন্ডারিং কার্যকলাপের অংশ নেননি।”

কনম্যান সুকেশ চন্দ্রশেখর বর্তমানে কারাগারে রয়েছেন, তাঁর বিরুদ্ধে ফোর্টিস হেলথ কেয়ারের প্রাক্তন প্রবর্তক শিবিন্দর মোহন সিং-এর স্ত্রী অদিতি সিং-এর মতো উচ্চ-প্রোফাইল ব্যক্তি সহ বিভিন্ন লোককে প্রতারণা করার অভিযোগ রয়েছে৷

।”

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে গান শোনালেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

‘আমরা এখনও কিছুই অর্জন করিনি’, পাক অধিনায়ক বাবরের মন্তব্যে চর্চা তুঙ্গে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক