হিমাচল প্রদেশে ভয়াবহ বর্ষণে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রুবিনার

টেলিভিশনে প্রচারিত বন্যার ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত রুবিনা ডিলাইক বাবা-মায়ের কাছে পৌঁছাতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হিমাচল প্রদেশের ভয়াবহ বর্ষণে গোটা দেশ রীতিমতো আতঙ্কিত। ১৩ জুলাই পর্যন্ত হিমাচল প্রদেশের একাধিক জেলায় রেড সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিতে বেশিরভাগ ক্ষতি হয়েছে মানালিতে। রাস্তা-ঘাট সব ডুবে গিয়েছে বন্যায়। গতকালই অভিনেতা রুসলান মমতাজ মানালির একটি বন্যা অধ্যুষিত অঞ্চলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন, তিনি শুটিংয়ের কাজে হিমাচল প্রদেশে গিয়ে আটকে গিয়েছেন, বন্যার জন্যে রাস্তাঘাটের বিরল অবস্থা। ফেরার কোনো পথ পাচ্ছেন না। কারুর সঙ্গে যোগাযোগ করতে পাচ্ছেন না। ভক্তরা রীতিমতো উদ্বিগ্ন তাঁর এই খবর শুনে। এবার একই পরিস্থিতির শিকার অভিনেত্রী রুবিনা দিলাইক। হিমাচল প্রদেশে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন অভিনেত্রী।

ইতিমধ্যেই হিমাচল প্রদেশ এবং প্রতিবেশী অঞ্চলে ভারী বর্ষণের কারণে, বেশকিছু পর্যটকের পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। রাজ্যে আটকে পড়েছে বহু বাসিন্দা। অভিনেতা রুসলান মুমতাজ সোশ্যাল মিডিয়ায় তাঁর অগ্নিপরীক্ষা শেয়ার করার পরে, রুবিনা দিলাইক সোশ্যাল মিডিয়ায় গিয়ে প্রকাশ করেছেন যে, হিমাচলে প্রদেশে তিনি তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ হারিয়েছেন। যিনি সিমলার বাসিন্দা। টেলিভিশনে প্রচারিত বন্যার ভয়াবহ দৃশ্য দেখে আতঙ্কিত রুবিনা ডিলাইক বাবা-মায়ের কাছে পৌঁছাতে না পেরে উদ্বেগ প্রকাশ করেছেন।

একই বিষয়ে কথা বলতে গিয়ে রুবিনা বলেন, “টিভিতে দৃশ্যগুলি খুবই ভীতিকর। কয়েকদিন আগে, যখন নেটওয়ার্ক ছিল না এবং আমি আমার পরিবারের সঙ্গে ঘন্টার পর ঘন্টা যোগাযোগ করতে পারিনি, তখন আমি চিন্তিত ছিলাম। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ, আমি আমার বাবা-মায়ের সঙ্গে পরে কথা বলতে পেরেছি। তাঁরা ভালো আছে।” এই মুহূর্তে রুবিনা দিলাইকের অনেক আত্মীয়, যারা সিমলায় বসবাস করে, শহরের ১০৮ কিলোমিটার উত্তরে অবস্থিত তাঁর বাবা-মায়ের খামারবাড়িতে আশ্রয় নিয়েছেন। একই বিষয়ে কথা বলতে গিয়ে ৩৩ বছর বয়সী অভিনেত্রী বলেন, “আমাদের বাড়িটি পাহাড়ের পাদদেশে অবস্থিত, যা কিছুটা সুরক্ষা দেয়। কিন্তু, ভূমিধস অনিবার্য। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনো বড় ক্ষতি হয়নি।আমি আশা করি শীঘ্রই পরিস্থিতি ভালো হয়ে যাবে।” হিমাচলের বন্যার কারণে রীতিমতো বিপর্যয় সৃষ্টি হয়েছে, যার ফলে সঠিক পানীয় জলের অভাব দেখা দিয়েছে। সরকার ট্যাঙ্কারের মাধ্যমে মানুষকে জল সরবরাহ করছে। কিছুদিন আগেই রুবিনা দিলিকের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন। তবে এখন তিনি সুস্থ আছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে