স্মৃতি মান্ধানার পরিবারে ফের বিপর্যয়, বাবার পর হাসপাতালে ভর্তি হবু স্বামী পলাশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপদ যেন পিছু ছাড়ছে না বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানার। বিয়ের দিনে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে স্মৃতির বাবাকে। হৃদরোগের লক্ষণ দেখা দিলে বাবাকে শীঘ্রই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিয়ের অনুষ্ঠান স্থগিত করেন স্মৃতি। এবার পরিবারে নেমে এল আরও বিপর্যয়। বাবার পর এবার হাসপাতালে ভর্তি স্মৃতির হবু স্বামী ‘সুরকার’ পলাশ মুচ্ছল ।

সূত্র নিশ্চিত করেছে যে ভাইরাল সংক্রমণ এবং অ্যাসিডিটির কারণে পলাশের চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সমস্যাটি গুরুতর ছিল না বলে জানা গিয়েছে। চিকিৎসার পর পলাশকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কেমন রয়েছেন স্মৃতির বাবা?

স্মৃতি মান্ধনার পারিবারিক চিকিৎসক ডাঃ নমন শাহ জানিয়েছেন একটি মেডিকেল টিম তাঁর বাবার স্বাস্থ্যের অবস্থা পর্যবেক্ষণ করছে। যদি শ্রীনিবাস মান্ধনার শারীরিক অগ্রগতি হয়, তাহলে আজই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। চিকিৎসক বলেছেন, “দুপুর ১.৩০ মিনিট নাগাদ শ্রীনিবাস মান্ধনার বাম দিকে বুকে ব্যথা হয়, আমরা চিকিৎসার পরিভাষায় একে ‘এনজাইনা’ বলি। লক্ষণগুলি দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে, তার ছেলে আমাকে ফোন করে, আমরা একটি অ্যাম্বুলেন্স পাঠাই, তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমরা ইসিজি এবং অন্যান্য রিপোর্টে জানতে পারি যে কার্ডিয়াক এনজাইমগুলি বৃদ্ধি পেয়েছে, তাই আমাদের তাকে পর্যবেক্ষণে রাখা দরকার।” তিনি আরও জানিয়েছেন, “রক্তচাপও বৃদ্ধি পেয়েছে, এটি কমানোর চেষ্টা চলছে। পুরো দল পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি আরও খারাপ হলে, আমাদের অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। স্মৃতি এবং তার পরিবার আমাদের সাথে যোগাযোগ করছে।”

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’, বড় সিদ্ধান্ত আমেরিকার

‘ভারতের উপরই ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়াতে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি?

রশিদ খানদের আমন্ত্রণে ডিনারে গিয়ে ঈশানের মুখে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’, ভাইরাল ভিডিও

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

DI অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

স্ত্রীর পোশাকে ঝুলছেন স্বামী, গাছের সঙ্গে বাঁধা অর্ধনগ্ন স্ত্রী! উত্তরপ্রদেশে দম্পতির রহস্যমৃত্যু

‘আগে নিজের চড়কায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা

এশিয়ান গেমসে অদ্ভুত কাণ্ড! এক বল না খেললেও সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আগুন আতঙ্ক! তড়িঘড়ি ট্রেন থামালেন চালক

মাথার দাম রাখা হয়েছিল ১ কোটি! ৪০ বছরের জঙ্গলজীবন ছেড়ে বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি