খড়ির মৃত্যুর পর ‘গাঁটছড়া’ বয়কটের ডাক, দর্শকদের চিন্তাভাবনা নিয়ে গৌরবের কী মত?

বয়সটাও বেড়েছে ঋদ্ধির। এখন তাঁর ২১ বছরের ছেলে, নতুন অধ্যায়ে এসেছে একঝাঁক কলাকুশলীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন নতুন ধারাবাহিকের আগমনে বিদায় হয়ে যাচ্ছে একঝাঁক সিরিয়াল। কারুর বয়স মাসখানেক, আবার কারুর বয়স সপ্তাহ খানেক। অল্প সময়েই টিআরপিতে জায়গা না পাওয়ার কারণে বিদায় জানাতে হচ্ছে সেই সমস্ত ধারাবাহিকগুলিকে। গুঞ্জন উঠেছিল, শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার ‘গাঁটছড়া’। কিন্তু শেষ হওয়া তো দূরের কথা, বরং কাহিনী প্রায় ২১ বছর এগিয়ে গিয়েছে। ঋদ্ধি আর খড়ির গল্পে আর নেই শোলাঙ্কি। বয়সটাও বেড়েছে ঋদ্ধির। এখন তাঁর ২১ বছরের ছেলে, নতুন অধ্যায়ে এসেছে একঝাঁক কলাকুশলীরা। তবে নতুন অধ্যায় মোটেও ভালো লাগছে না ভক্ত দের। অন্যদিকে দ্যুতি আর রাহুল সংসারে এসেছে একাধিক মোচড়।

দুই মেয়ে বড় হয়ে গিয়েছে, বড় মেয়ের বিয়ের প্রস্তুতিও চলছে। খড়িকে ছাড়া এই কয়েক বছরে সিংহ পরিবার গুছিয়ে নিলেও ঋদ্ধি যেন এখনও মেনে নিতে পারেনি খড়ির মৃত্যু। ছেলেকেও এখনও মেনে নিতে পারেনি ঋদ্ধি। তবে গল্পের চাকা দুরন্ত গতিতে এগলেও দর্শক এখনও ভুলতে পারেনি খড়ি-ঋদ্ধির প্রেমের কাহিনি। তাই এখন সমাজ মাধ্যমের পাতায় সিরিয়াল ঘিরে ‘বয়কট’-এর ডাক, নতুন অধ্যায় একেবারেই পছন্দ নয় ভক্তদের। শুরু থেকেই দর্শকমনে দারুণ জায়গা করে এসেছে ‘গাঁটছড়া’। প্রথমদিকে টিআরপি তালিকাতেও শীর্ষে থাকতো এই সিরিয়াল, এই সিরিয়ালই পেরেছিল মিঠাইয়ের ৫৫ সপ্তাহের সেরার সেরা রেকর্ড ভাঙতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের জায়গা হারিয়েছিল তারা।

তবে ‘খড়ি’ ওরফে শোলাঙ্কি রায়ের সিরিয়াল ছেড়ে দেওয়া বেশি প্রভাব পড়েছে সিরিয়ালের উপর, দেখতেই চাইছে না আর কেউ! এই প্রসঙ্গে ঋদ্ধির কী মত? এক বেসরকারি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋদ্ধি ওরফে গৌরব চট্টোপাধ্যায় বলেন, “আমাদের সিরিয়াল তো বাস্তব থেকেই অনুপ্রাণিত। সময়ের নিয়মে এক প্রজন্ম যায়, আসে নতুন প্রজন্ম। শোলাঙ্কির বিপুল ভক্ত। প্রিয় অভিনেত্রীকে না দেখতে পেয়ে মনখারাপ হতেই পারে। তবে আমার মতে কোনও সিরিয়ালের গল্পকে এত ব্যক্তিগত ভাবে না নেওয়াই ভাল। আগের সিরিয়ালে আমি তো নাতির বিয়ে দেখেছি। এটা খুব একটা বড় ব্যাপার নয়। অভিনেতা হওয়ার তো এটাই মজা।”

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!