তিন ছেলের পর কন্যা সন্তান, ৫০ বছরে আবারও বাবা হলেন প্রভু দেবা

প্রথম সন্তানের জন্ম হয়েছে সম্প্রতি। ৫০ বছর বয়সে আবারও বাবা হলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য কন্যা সন্তানের বাবা হয়েছেন বলিউডের আইকনিক অভিনেতা তথা কোরিওগ্রাফার প্রভু দেবা। তিন সন্তানের পর চতুর্থ সন্তানের বাবা হলেন তিনি। সম্প্রতি সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন আইকনিক নিজেই। এই মুহূর্তে বিশ্বের শীর্ষমানের কোরিওগ্রাফারের মধ্যেও একজন তিনি। তাঁর দ্বারা সৃষ্ট একাধিক আইকনিক স্টেপ আজও ভক্তদের মনে তাজা। দক্ষিণী অঞ্চলের বাসিন্দা হলেও বলিউডের সুবাদেই তাঁর বিশ্বমানের জনপ্রিয়তা। দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও তাঁর দারুণ জনপ্রিয়তা। যাই হোক, ২০২০ সালে দ্বিতীয়বার বিয়ে করেছেন তিনি, যার নাম হিমানি। সেই ঘরেই তাঁর প্রথম সন্তানের জন্ম হয়েছে সম্প্রতি। ৫০ বছর বয়সে আবারও বাবা হলেন অভিনেতা। প্রথম স্ত্রীর ঘরে তাঁর ৩ টি সন্তান রয়েছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে প্রভু দেবা জানান, “হ্যাঁ! এটা সত্য। আমি এই বয়সে (৫০) আবারও বাবা হলাম। তাতে আমি খুব খুশি এবং সম্পূর্ণ।” আর তিনটি ছেলের বাবা হওয়ার পর এবার মেয়ে সন্তানের বাবা হলেন তিনি। তাঁর কথায়, বিলম্বিত পিতৃত্বের সুখ কন্যা সন্তানের বাবা হওয়া। আগের বিয়েতে প্রভুর তিনটি পুত্র। নতুন আগমনে আনন্দে ভরে উঠেছে প্রভুর বাড়ি। তাই এখন যতটা সম্ভব বাড়িতে সময় কাটাতে চান কোরিওগ্রাফার। তিনি বলেছেন, “আমি ইতিমধ্যে কাজের চাপ কমিয়ে দিয়েছি। আমি অনুভব করেছি যে আমি খুব বেশি কাজ করে ফেলছি, তাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। কিন্তু এবার আমি এই দৌড়াদৌড়ি শেষ করতে চাই। পরিবারকে সময় দিতে চাই।”

প্রভু মুম্বাই এবং চেন্নাইয়ের মধ্যেই বসবাস করেন। উভয় শহরেই পরিচালক এবং অভিনেতা হিসাবে তাঁর কর্মজীবন সমৃদ্ধ। একজন কোরিওগ্রাফার হিসাবে তিনি বলেছেন যে তিনি এটিকে সহজভাবে নিতে চান, যদি না বড় কিছু আসে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে