মাত্র ২৭ বছর বয়সেই সব শেষ! বাইক দুর্ঘটনায় প্রয়াত হলিউডের জনপ্রিয় অভিনেতা

তবে অভিনেতার কোথায় এবং কখন দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অভিনেতার মৃত্যুতে ভক্তরা শোকাহত। প্রায় ১৯ বছর বয়সে শিল্পজগতে কাজ করছেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শোকের লাইন পড়েছে হলিউডে। মাত্র ২৭ বছরে বয়সে বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন হলিউডের জনপ্রিয় অভিনেতা চান্স পারডোমো (Chance Perdomo)। মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন এই অভিনেতা। মার্কিন সংবাদ সূত্র অনুযায়ী, গতকাল ৩০ মার্চ, অভিনেতা একটি বাইক দুর্ঘটনায় মারা গিয়েছেন। স্বাভাবিকভাবেই এই তরুণ অভিনেতার মৃত্যুতে হলিউড ইন্ডাস্ট্রি বড় শোকের সম্মুখীন হয়েছে। প্রিয় তারকাকে হারিয়ে ভক্তরাও শোকাহত। জেন ভি মুমিন ভ্যালি এবং আফটার উই ফেলের মতো সিনেমা ও ওয়েবসিরিজে অভিনয়ের মাধ্যমে মানুষের মন জয় করেছিলেন চান্স পারডোমো। তাঁর মৃত্যুর খবরটি একটি বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন চান্সের ম্যানেজার। 

ভ্যারাইটি-কে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র বলেছেন, “আমরা একটি ভারী হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে, বাইক দুর্ঘটনায় চান্স পারডোমোর অকালমৃত্যু হয়েছে। তবে পুলিশ কর্তৃপক্ষ বলছে যে, তাঁর মৃত্যুতে অন্য কেউ জড়িত ছিল না। শিল্পকলার প্রতি তার আবেগ এবং জীবনের জন্য তার ক্ষুধা সবার কাছেই স্পষ্ট ছিল।” বিবৃতিতে আরও বলা হয়েছে, “যাদের তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন অভিনেতার উষ্ণতা তাদের সঙ্গে থাকবে। তবে দয়া করে অভিনেতার পরিবারের গোপনীয়তার ইচ্ছাকে সম্মান করুন কারণ তারা তাদের প্রিয় ছেলে এবং ভাইকে হারিয়ে ভেঙে পড়েছে।” তবে অভিনেতার কোথায় এবং কখন দুর্ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অভিনেতার মৃত্যুতে ভক্তরা শোকাহত। প্রায় ১৯ বছর বয়সে শিল্পজগতে কাজ করছেন অভিনেতা।

খুব অল্প বয়সে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। ২০১৬ সালে, তিনি লংফিল্ড ড্রাইভ শর্ট ফিল্ম দিয়ে অভিনয় জীবন শুরু করেন চান্স। তবে তিনি আফটার উই ফেল থেকে তিনি জনপ্রিয়তা পান। এই ছবির আরও দুটি অংশে তিনি অভিনয় করে ব্যপক প্রশংসা কুড়িয়েছেন। চলচ্চিত্র ছাড়াও চান্স টিভি শোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অভিনেতা। এছাড়াও হেটি ফেদার, কিলড বাই মাই ড্যাড, চিলিং অ্যাডভেঞ্চারস অফ সাব্রিনা এবং জেন ভি-এর মতো টিভি শোগুলির মাধ্যমে তিনি ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় তারকা হয়ে ওঠেন।

‘ধাম’ শব্দে আপত্তি, শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

‘মাঝ রাতে শ্মশানে গিয়ে আত্মাদের সঙ্গে কথা বলি’, শান্তির খোঁজে আর কী কী করেন পরাগ?

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর