জিনাত আমনের পর এবার ইনস্টাগ্রামে ডেবিউ সায়রা বানুর

জিনাত আমনের পর এবার বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ইনস্টাগ্রামে ডেবিউ করলেন। তবে তাঁর ইনস্টাগ্রামে ডেবিউ করার যথেষ্ট কারণ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জিনাত আমনের পর এবার বলিউডের প্রবীণ অভিনেত্রী সায়রা বানু ইনস্টাগ্রামে ডেবিউ করলেন। তবে তাঁর ইনস্টাগ্রামে ডেবিউ করার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমেই প্রয়াত স্বামীকে নিয়ে আবেগভরা পোস্ট অভিনেত্রীর। সায়রা বানুর আরও একটি পরিচয় তিনি মেগাস্টার দিলীপ কুমারের দ্বিতীয় স্ত্রী। ২০২১ সালে প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম আইকনিক অভিনেতা দিলীপ কুমার। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়েছে বলিউডের এক যুগের। স্বামীকে যেন আজও চোখে হারান প্রবীণ অভিনেত্রী সায়রা বানু। আজ দিলীপ কুমারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।

২০২১ সালে ৭ জুলাই ৯৮ বছরে প্রয়াত হল দিলীপ কুমার। স্বামীর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যেই এদিন দিলীপ কুমারের সঙ্গে একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করলেন প্রবীণ অভিনেত্রী। ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হলেন দিলীপ কুমার। অভিনেত্রী প্রয়াত স্বামী এবং কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, “আমি এই নোটটি ৭ ই জুলাই লিখছি। কোহিনূর দিলীপ কুমার সাহেবের প্রতি ভক্তদের চিরস্মরণ, ভালবাসা এবং শ্রদ্ধা জানানোর জন্যে আমি প্রিয় বন্ধুদের কাছে কৃতজ্ঞ। আজ অবধি, আমি অনুভব করি যে তিনি আমার সঙ্গে সবসময় রয়েছেন, যাই হোক না কেন, আমরা এখনও জীবনের পথে হাঁটছি। দিলীপ সাহেব আমার জীবনের জন্য আইকনিক পথপ্রদর্শক হয়ে রয়ে যাবে সবসময়। ইনস্টাগ্রাম’-এ আমি তাঁর জীবন, চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি শেয়ার করতে চাই।”

সায়রা বানু এবং দিলীপ কুমার বলিউডের সর্বকালের আইকনিক দম্পতি, এবং তাদের অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন রসায়ন সবসময়ই ভক্তদের দ্বারা প্রশংসিত। একসঙ্গে ৫৫ বছর বিবাহিত জীবন কাটিয়েছেন তাঁরা। এদিকে বছরের পর বছর ধরে, দিলীপ কুমার হিন্দি সিনেমায় প্রচুর অবদান রেখেছেন। এটার অভিনীত একাধিক আইকনিক চলচ্চিত্র আজও বলিউডের ইতিহাসে স্বর্ণাক্ষরে খোদাই করা। সওদাগর, মুঘল-ই-আজম, দেবদাস, গঙ্গা জুমনা এবং মধুমতির মতো একাধিক হিট সিনেমা দিয়ে তিনি আজীবন দেশবাসীর মনে থেকে যাবেন। চলচ্চিত্রে অবদানের জন্য তিনি পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের