Loading live market data...
Loading active stocks...
Connecting...

শুটিং থেকে ফেরার পথে বিপত্তি, দুর্ঘটনার কবলে অভিনেত্রী অহনা দত্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং শেষে বাড়ি ফেরার পথে অপ্রত্যাশিত ঘটনার মুখে পড়লেন অভিনেত্রী অহনা দত্ত। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও নিজের গাড়িতেই শুটিং থেকে ফিরছিলেন অভিনেত্রী। স্টুডিও তার বাড়ি যেতে বেশ দূরে হওয়ার তাঁকে গাড়িতে যাতায়াত করতে হয়। সেদিন তার স্বামী দীপঙ্কর রায় গাড়ি চালাচ্ছিলেন। আর পাশে বসে ছিলেন অভিনেত্রী।

নরেন্দ্রপুর এলাকার ভেতর দিয়ে যাবার সময় হঠাৎই বিপত্তি ঘটে। রাস্তার মাঝেই আচমকা দাঁড় করাতে হয় তাঁদের গাড়ি। কারণ সামনে থাকা একটি গাড়ি হঠাৎই ঘোরানোর চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই সামনে থাকা গাড়িতে অহনার নতুন গাড়িতে এসে ধাক্কা মারে। ধাক্কার জেরে গাড়ির সামনের অংশে বেশ কিছুটা ঘষা লাগে। ঘটনার পর অস্বাভাবিকভাবেই সামনের গাড়ির চালককে প্রশ্ন করেন অহনা ও দীপঙ্কর। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বদলে আরও জটিল হয়ে ওঠে। অভিযোগ উল্টে ওই ব্যক্তি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন এবং পরের দিন ক্লাবে এসে টাকা নিয়ে যেতে বলেন। এই প্রসঙ্গে ক্ষোভ উপরে অহনা বলেন, “আমরা কি ভিক্ষা চাইছি নাকি? দোষ অন্যের ব্যবহারটা এমন যেন আমাদের অপরাধ!”

আরও পড়ুন: ‘ক্ষমা করব না’, গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন স্ত্রী সুনীতা

যদিও এই দুর্ঘটনায় অহনা বা তাঁর স্বামীর শারীরিক কোনও ক্ষতি হয়নি। দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন। তবে মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন অভিনেত্রী। কারণ, মাত্র এক মাস আগে নতুন গাড়িটি কিনেছিলেন তিনি। নতুন গাড়িতে এমনভাবে ধাক্কা লাগায় মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। সব কিছুর মধ্যেও কাজ থামছে না। বর্তমানে অহনা ব্যস্ত জনপ্রিয় ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’-র শুটিংয়ে। ব্যক্তিগত অস্বস্তির মাঝেও পেশাদারিত্ব বজায় রেখেই নিজের কাজ চালিয়ে যাচ্ছেন অভিনেত্রী।

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি