‘ফৌজি’র সেটে রাজেশ শর্মাকে বিষাক্ত পোকার কামড়, উচ্চপর্যায়ের তদন্ত চাইল AICWA

বিষাক্ত কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। যিনি শুধু বাংলা, হিন্দি নয়, দক্ষিণী ছবিতেও অভিনয়ের জন্যে পরিচিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিষাক্ত কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রাজেশ শর্মা। যিনি শুধু বাংলা, হিন্দি নয়, দক্ষিণী ছবিতেও অভিনয়ের জন্যে পরিচিত। জানা গিয়েছে, তেলেগু সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘ফৌজি’-র সেটে অভিনেতাকে ওই পোকা কামড় দিয়েছে। এই ঘটনায় হায়দরাবাদের সেই শুটিং সেটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছে ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)। তাঁরা জানতে চেয়েছে, সেদিন শুটিংয়ের স্থানে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা ছিল কিনা! প্রযোজনা সংস্থা কেন বিষয়টিতে নজর দেয়নি? মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডিকে উচ্চপর্যায়ের তদন্তের অনুরোধ শ্রমিক সংগঠনের। 

রাজেশ শর্মার পোকা কামড়ের ঘটনাটির বিস্তারিত জানিয়েছিলেন অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়। তিনি জানান, সেদিন হায়দরাবাদের রামোজি ফিল্ম স্টুডিওর ভিতরে একটি জঙ্গলে ‘ফৌজি’-র শুটিং চলছিল। শুটিংয়ের ফাঁকে অভিনেতা চা খেতে গেলে তাঁকে মাকড়সা কামড় দেয়। কিন্তু তখন তিনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। এর ছয় ঘণ্টা পর থেকে তাঁর অবস্থার অবনতি হতে শুরু হয়। তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয়, অসুস্থ বোধ করেন। তা নিয়েই, তিনি বিমানে চেপে কলকাতায় ফেরেন। যাত্রাপথে তাঁর প্রচণ্ড জ্বর আসে। ক্রমশ অস্থির হয়ে পড়েন তিনি। ঘন ঘন জ্বর আসায় তাঁকে ঢাকুরিয়ার মণিপাল হাসপাতালে ভর্তি করাতে হয়। চিকিৎসকেদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন। সংক্রমণটি তাঁর পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়েছে, আক্রান্ত পায়ে বড় বড় ফোসকা পড়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, এই জটিলতার কারণে তাঁর শরীরে রক্ত ​​জমাট বাঁধতে পারে, ফুসফুসে চলে গেলে তাঁর মৃত্যু হতে পারে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে শ্রমিক সংগঠন AICWA।

তাঁরা সেদিন শুটিং সেটের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এআইসিডব্লিউএ-র সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্তা একটি বিবৃতিতে বলেছেন, ‘শুটিং চলাকালীন যদি রাজেশ শর্মার অবস্থা এমন গুরুতর হয়ে থাকে, তাহলে প্রযোজক এবং প্রযোজনা সংস্থাকে এর জন্যে জবাবদিহি করতে হবে। কেন তখন তাঁকে অবিলম্বে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করানো হয়নি? সেটে কি পর্যাপ্ত জরুরি চিকিৎসা সহায়তার ব্যবস্থা ছিল? দেশজুড়ে বিভিন্ন ফিল্ম সেটে তারকা দের সঙ্গে নানা অবহেলা হচ্ছে। মাঝে মধ্যেই সেই খবর পাওয়া যায়। আমরা এখন এই ঘটনার বিস্তারিত তদন্তের অনুরোধ করছি। হায়দরাবাদের মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। আর রামোজি শুটিং সেটে সেদিন কী হয়েছিল, তার জন্যে উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেন। অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অসুস্থতার সঠিক কারণ জানাতে হবে, কর্মক্ষেত্রের সমস্ত সুরক্ষা, স্বাস্থ্যবিধি এবং জরুরি চিকিৎসা সংক্রান্ত নিয়মকানুন অনুসরণ করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখতে হবে। তিনি সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর চিকিৎসার সমস্ত খরচ যেন ‘ফৌজি’ ছবির প্রযোজকরা বহন করেন।’

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত