বিমানে ঠান্ডা খাবার পরিবেশনে ক্ষুব্ধ তারকা শেফ সঞ্জীব কাপুর, ক্ষমা চাইল এয়ারইন্ডিয়া

ওয়েক আপ @airindiain। নাগপুর-মুম্বই 0740 ফ্লাইট। তরমুজ, শসা, টমেটো এবং সেভের সঙ্গে কোল্ড চিকেন টিক্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান সফরে সেলিব্রিটিদের খারাপ অভিজ্ঞতার শিকার হওয়া এই প্রথম নয়। যেহেতু কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্যে বেশীরভাগ ক্ষেত্রেই সেলিব্রিটিদের বিমানের উপরে আস্থা রাখতে হয়, তাই নানা সময়ে এই বিমান সফরেই নানারকম খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁদের। কখনও লাগেজ গায়েব করে দেওয়া, লাগেজ ভেঙে ফেলা, কখনও বাজে খাবার, কখনও ক্রুদের অভব্য আচরণের কোপে পড়েন স্বয়ং তারকারা। যা নিয়ে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় এসে অভিযোগ জানিয়েছেন তারকারা। এবার বিমানে খাবার সংক্রান্ত অভিজ্ঞতা শেয়ার করলেন সেলিব্রিটি শেফ সঞ্জীব কাপুর। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার উপর ব্যপক চটলেন সেলিব্রিটি রাঁধুনি সঞ্জীব কাপুর।

সোমবার নাগপুর থেকে মুম্বই যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তাঁকে যেরকম খাবার পরিবেশন করা হয়েছিল তাতে তিনি ভীষণই অসন্তুষ্ট। তিনি এদিন টুইটে গিয়ে, বিমানে তাঁকে দেওয়া খাবারের ছবিগুলি দিয়ে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেছেন, তাঁকে সকালের ব্রেকফাস্টে তরমুজ, শসা-সহ ঠান্ডা চিকেন টিক্কা, স্যান্ডউইচ এবং ডেজার্ট পরিবেশন করা হয়েছিল। ডেজার্টটি মূলত ”চিনির শরবত” ছিল। টুইটারে খাবারের ছবিগুলি শেয়ার করে সঞ্জীব কাপুর লিখেছেন, ”ওয়েক আপ @airindiain। নাগপুর-মুম্বই 0740 ফ্লাইট। তরমুজ, শসা, টমেটো এবং সেভের সঙ্গে কোল্ড চিকেন টিক্কা, মেয়ো দিয়ে কাটা বাঁধাকপির সামান্য ভরাট সহ স্যান্ডউইচ, মিষ্টি ক্রিম এবং হলুদ গ্লেজ দিয়ে আঁকা চিনির সিরাপ।” দ্বিতীয় টুইটে লিখেছেন, ”সত্যিই! ভারতীয়দের সকালের নাস্তায় এটাই কি খাওয়া উচিত?”

তাঁর টুইটটি ভাইরাল হওয়ার কয়েক ঘন্টা পরেই, এয়ার ইন্ডিয়া প্রতিক্রিয়ায় জানায়, ”স্যার, আপনার প্রতিক্রিয়া আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্রমাগত আমাদের পরিষেবাগুলি আপগ্রেড করছি এবং আগামীকাল থেকে এই সেক্টরটি আমাদের অংশীদার তাজ স্যাটস এবং অ্যাম্বাসেডর দ্বারা সরবরাহ করা হবে৷ আশা করি এবার আপনার খাবারের দিকে ভাল অভিজ্ঞতা হবে!” সঞ্জীব কাপুরের টুইটের নিচে ক্ষুব্ধ ব্যবহারকারীরা এয়ারলাইনটির তীব্র সমালোচনা করেছেন। একজন ব্যবহারকারী জানিয়েছেন, ”আপনাকে অদ্ভুত কম্বো দিয়ে ঠান্ডা খাবার পরিবেশন করেছে!! আশা করি, টাটা গ্রুপ এটা দেখবে এবং উন্নতি করবে৷” অন্য একজন মন্তব্য করেছেন, ”আমি ফ্লাইটে খাবার খেতে ঘৃণা করি৷ কফি/চা ফ্লাইটে ভয়ানক।” গত মাসে, একজন মহিলা অভিযোগ করেছিলেন যে, তাঁকে খাবারে পাথরের টুকরো-সহ পরিবেশন করা হয়েছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের