চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বামীর দলকে সমর্থন জানাতে শ্বশুর ও মেয়ের সঙ্গে মুম্বই কবাডি লীগে ঐশ্বর্য 

নিজস্ব প্রতিনিধি: বিচ্ছেদের গুঞ্জন আপাততঃ ‘স্টপ’। গত বছরের শেষ থেকেই বচ্চন পরিবারের বন্ধন আলগা হয়ে যাওয়ার গুঞ্জন উঠেছিল। সৌজন্যে অমিতাভ বচ্চন এবং ঐশ্বর্য বচ্চনের বিবাহ বিচ্ছেদ। যা নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে উঠেছিল। এই বিষয়টির সূত্রপাত হয় ঐশ্বর্য বা আরাধ্যার জন্মদিনে অমিতাভ বচ্চনের শুভেচ্ছা না জানানোর কারণে। এমনকী অমিতাভ বচ্চনের জন্মদিনে ননদ এবং ননদের মেয়ে নভ্যার ছবি বাদ দিয়ে শ্বশুরকে শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য, আর তা নিয়েই শুরু হয় জল্পনা।

কিন্তু জল্পনা বেশিদিন ধোপে টেকেনি। কারণ শ্বেতা বচ্চনের ছেলে অগস্ত্য নন্দার প্রথম ছবি ‘দ্য আর্চিস’-এর বিশেষ স্ক্রীনিংয়ে অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের হাত ধরে ঐশ্বর্যকে দেখা যেতেই জল্পনার অবসান ঘটে। আপাততঃ তাঁদের বাড়িতে কোনও অশান্তি নেই, বরং ঐশ্বর্য-অভিষেকর সুখের সংসার। শ্বশুরবাড়ির সঙ্গেও ভাল সম্পর্ক, বচ্চন বহুরানীর। এই প্রমাণ আবারও মিলল গতকাল। মুম্বইয়ের প্রো কবাডি লীগে একসঙ্গে দেখা মিলল অভিষেক-ঐশ্বর্য এবং অমিতাভ বচ্চনের। সঙ্গে ছিলেন তাঁর নাতনি আরাধ্যা বচ্চনও। জয়পুর পিঙ্ক প্যান্থার্সকে সমর্থনের জন্যে মাঠে উপস্থিত ছিলেন তাঁরা। এমনকি উল্লাসও করেছেন তাঁদের জন্যে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন অভিষেক বচ্চন। স্টার স্পোর্টস ইন্ডিয়া অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে জয়পুর পিঙ্ক প্যান্থার্স জার্সি পরিহিত বচ্চনদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করেছে। যাতে দেখা যায়, অমিতাভ, ঐশ্বর্য এবং আরাধ্যা দলের জন্যে ব্যপক উল্লসিত।

অভিষেক বচ্চনও তাঁর দলের জন্যে অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন এবং মুম্বই লীগে তাঁর দল জয়পুর পিঙ্ক প্যান্থার্সই জয়ী লাভ করেছে। ২০২২ সালেও একটি ম্যাচে স্বামীর সঙ্গে মাঠে উপস্থিত হয়ে দলের জন্যে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ঐশ্বর্য। এদিনও তাঁকে একইভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ বছর চিয়ারিং স্কোয়াডে ছেলে ও বউমার সঙ্গে উপস্থিত হন অমিতাভ বচ্চন, তাঁকেও উচ্ছ্বসিত হতে দেখা যায়। এর আগে, আরাধ্যার স্কুলে বার্ষিক অনুষ্ঠানেও বচ্চনদের একসঙ্গে দেখা গিয়েছিল। শ্বেতা বচ্চন এবং নিখিল নন্দার ছেলে, অগস্ত্য নন্দার ডেবিউ ফিল্ম দ্য আর্চিসের প্রিমিয়ারেও বচ্চন পরিবার একত্রিত হয়েছিল।অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই ২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন। ১৭ বছর তাঁদের সংসার, ২০১১ সালে তাঁরা তাদের মেয়ে আরাধ্যাকে স্বাগত জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ