Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ক্যান্সার রোগীদের সঙ্গে জন্মদিন পালন ঐশ্বর্যর, কেক কেটেও খেলেন না, কেন জানেন?

এদিকে এদিন সোনম কাপুর এবং বিপাশা বসুও তাদের স্বামীদের জন্যে করবা চৌথের ব্রত করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেখতে দেখতে ৫০ বছর হয়ে গেল প্রাক্তন বিশ্বসুন্দরী তথা অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। আজ ছিল তাঁর জন্মদিন। অভিনেত্রীকে এখন তেমন অভিনয়ে না দেখা গেলেও তিনি যে ডিভা, বলিউডের একজন ব্র্যান্ড নাম। অমিতাভ বচ্চনের ঘরের বৌ। ১৩ বছরের কন্যার মা। আজ অভিনেত্রী তাঁর জন্মদিনটা একটু অন্য ভাবেই সেলিব্রেশন করলেন। আজ আবার করবা চৌথ। জন্মদিনে কী করবা চৌথ করলেন অভিনেত্রী?

তবে অভিনেত্রী আজ জিএসবি সেবা মন্ডল আয়োজিত একটি অনুষ্ঠানে ক্যান্সার রোগীদের সঙ্গে কাটিয়েছেন। কিন্তু সেখানে অভিনেত্রীর জন্যে কেক কাটার ব্যবস্থা থাকলেও তিনি করবা চৌথের ব্রতর জন্যে কেক খাননি। করবা চৌথের উপবাস করেছেন অভিনেত্রী। অভিনেত্রী তাঁর বিশেষ দিনে দর্শকদের জন্য একটি বিশেষ কৃতজ্ঞতা বার্তাও শেয়ার করলেন। অভিনেত্রী তাঁর মা বৃন্দা রাই এবং কন্যা আরাধ্যা বচ্চনের সঙ্গে ক্যান্সার রোগীদের জন্য জিএসবি সেবা মন্ডল আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।এদিন ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনেই সাদা রঙের পোশাক পড়েছিলেন। মা-মেয়ের বন্ধনটি দেখতে হৃদয়গ্রাহী ছিল। এই ইভেন্টে অভিনেত্রী জানালেন, তিনি সর্বদা তার জীবনে এবং সামাজিক মানুষের সাহায্য করতে পছন্দ করেন। এদিন তিনি কিছু ক্যান্সার রোগীর সঙ্গে পোজও দিয়েছেন এবং তাদের সঙ্গে তার জন্মদিন উদযাপন করেছেন।

আরাধ্যা এদিন তার মায়ের সঙ্গে জন্মদিনের কেক কাটেন। কিন্তু পাপারাজ্জি যখন আরাধ্যাকে মাকে কেক খাওয়াতে বলেন, তখন অভিনেত্রী প্রকাশ করেন যে, তিনি কেক খেতে পারবেন না কারণ তিনি করবা চৌথের উপবাস করছেন। যদিও, তিনি তার মা এবং আরাধ্যা দুজনকেই কেক খাওয়ান। যারা জানেন না তাদের জন্য, ঐশ্বরিয়া প্রতি বছর করওয়া চৌথে অভিষেক বচ্চনের জন্য উপবাস করেন, এমনকি স্ত্রীর জন্যে অভিষেকও প্রতি বছর উপবাস করেন!এদিকে এদিন সোনম কাপুর এবং বিপাশা বসুও তাদের স্বামীদের জন্যে করবা চৌথের ব্রত করেছেন। 

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো