কালো লেদার জ্যাকেটে মা ঐশ্বর্যকে টেক্কা! ১৩ বছর বয়সী আরাধ্যা বচ্চনের স্টাইলে মুগ্ধ নেটপাড়া

স্টাইল স্টেটমেন্টে মা ঐশ্বর্য রাই বচ্চনকেও গোল দিতে পারেন আরাধ্যা বচ্চন। মায়ের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে পৌঁছেছেন আরাধ্যা। যে অনুষ্ঠানটি গত ৩০ সেপ্টেম্বর হয়ে গিয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টাইল স্টেটমেন্টে মা ঐশ্বর্য রাই বচ্চনকেও গোল দিতে পারেন আরাধ্যা বচ্চন। মায়ের সঙ্গে প্যারিস ফ্যাশন উইকে পৌঁছেছেন আরাধ্যা। যে অনুষ্ঠানটি গত ৩০ সেপ্টেম্বর হয়ে গিয়েছে। ছোট থেকেই মেয়ের যত্নে এবং সংস্কারে কোনও ত্রুটি রাখেন নি মা ঐশ্বর্য রাই বচ্চন। বলা চলে, মেয়ে হওয়ার পর থেকেই অভিনয় থেকে অনেকটা সরে গিয়েছেন ঐশ্বর্য, মেয়েকে নিজের মতো করে গড়ে-পিঠে বড় করছেন। তাই বাবার থেকে মায়ের কাছেই বেশি থাকেন আরাধ্যা। সর্বদা মায়ের হাত ধরেই নানা জায়গায় দেখা যায় তাঁকে। দেশ হোক বা বিদেশ, যে কোনও ইভেন্টেই মেয়েকে সঙ্গে রাখেন ঐশ্বর্য। তাই প্রাক্তন ব্রহ্মাণ্ড সুন্দরীর এই স্বভাব মুগ্ধ করে সকলকে।

সম্প্রতি ফ্যাশন উইকে যোগ দিতে প্যারিসেও মেয়েকে নিয়েই পাড়ি দিয়েছেন অভিনেত্রী। যাই হোক, অভিনেত্রীর সৌন্দর্য এবং স্টাইলের ভক্তরা শুধু ভারতে নয়, গোটা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার একটি ঝলক দেখা গিয়েছে প্যারিস ফ্যাশন উইকে। বর্তমানে বিশ্বের বড় বড় ইভেন্টগুলিতে তাঁর উপস্থিতি অনেকটা কমে গিয়েছে। কিন্তু তাঁর স্টাইল দেখার জন্যে অপেক্ষায় থাকেন ভক্তরা। চলতি বছর কান ফিল্ম ফেস্টিভ্যালে সাদা বেনারসি, সিঁথিভর্তি সিঁদুর পরে তাক লাগিয়েছিলেন ঐশ্বর্য। এবার প্যারিস ফ্যাশন উইকে তাঁর অসাধারণ চেহারা দিয়ে আবারও সকলকে মুগ্ধ করলেন অভিনেত্রী। যা সকলের নজর কেড়েছে। পাশাপাশি অভিনেত্রীর মেয়ে আরাধ্যাও সকলের দৃষ্টি আকর্ষণ করল। ঐশ্বর্য তার গ্ল্যামারাস হাঁটাচলা দিয়ে দর্শকদের মুগ্ধ করলেও আরাধ্যা সুন্দরতা সকলের মন জয় করেছে। কয়েকটি ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, ইভেন্টের মঞ্চে ওঠার আগে মায়ের সঙ্গে পিছন সিঁড়িতে দাঁড়িয়ে আছেন আলাদা বচ্চন। একটি ছবিতে ঐশ্বর্যের সঙ্গে পোজ দিতেও দেখা গিয়েছে আরাধ্যাকে। যেখানে তাঁকে মায়ের সঙ্গে যমজ পোশাকে দেখা গিয়েছে।

আরাধ্যার পরনে ছিল নীল ড্যানিম জিন্সের উপর কালো হাইনেক টপ এবং কালো চামড়ার জ্যাকেট। সঙ্গে তিনি একটি সাধারন হেয়ারব্যান্ড পরে লুকটি সম্পন্ন করে ছিলেন। অন্যদিকে ঐশ্বর্য পরেছিলেন কালো ড্যানিমের সঙ্গে একটি কালো টপ এবং কালো মখমলে কোট। কোটের কলার এবং হাতার উপরে একটি রুপোলী নকশা ছিল। যা তাকে রাজকীয় ছোঁয়া এনে দিয়েছিল। খোলা চুল, হিরের কানের দুল এবং লাল লিপস্টিক, ঐশ্বর্যের চেহারা সম্পূর্ণ করেছিল। আর মায়ের সঙ্গে সঙ্গে ১৩ বছর বয়সী আরাধ্যাকেও বেশ স্টাইলিশ দেখাচ্ছিল।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের