বহু জল্পনা-কল্পনার পর অবশেষে কানের উদ্দেশ্যে রওনা দিলেন ঐশ্বর্য, সঙ্গী মেয়ে আরাধ্যা

অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঐশ্বর্য। মেয়েকে নিয়েই ফ্রান্সের রিভিয়েরায়ে পাড়ি দিয়েছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক দিনের জল্পনা-কল্পনার পর অবশেষে গতকাল গভীর রাতে ৭৯ তম কান চলচ্চিত্র উৎসবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এবারেও তাঁর সঙ্গী মেয়ে আরাধ্যা বচ্চন। কানে যাওয়া ঐশ্বর্য রাই বচ্চনই প্রথম বলিউড তারকা, যিনি ২০০২ সালে কানে ডেবিউ করার পর থেকে এখনও পর্যন্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন। যদিও চলতি বছর, অভিনেত্রীর কানে যাওয়া নিয়ে একাধিক জল্পনা ছিল। অনেকেরই ধারনা ছিল, আলিয়া ভাট আস্তে আস্তে কানে ঐশ্বর্যর জায়গা নিচ্ছেন। এছাড়া বিশ্বখ্যাত যে বিউটি ব্র্যান্ডের প্রচারণার মুখ হয়ে বিগত কয়েক বছর ধরে কানে উপস্থিত হচ্ছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, সেই ল’রিয়াল ব্র্যান্ডের এ বছরের পোস্টারে আলিয়ার ছবি থাকলেও ঐশ্বর্যর ছবি ছিল না। সেই নিয়েই গুজব উঠেছিল যে, তবে কি অভিনেত্রীকে ব্র্যান্ড থেকে কানে আমন্ত্রণ জানানো হয়নি? অবশেষে সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ঐশ্বর্য। মেয়েকে নিয়েই ফ্রান্সের রিভিয়েরায়ে পাড়ি দিতে চলেছেন অভিনেত্রী।

বোঝাই যাচ্ছে, কানের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্য। আগামিকাল ২৩ মে কান চলচ্চিত্র উৎসবের শেষ দিন। সেখানেই দেখা যাবে অভিনেত্জন। আজ ভোরে অভিনেত্রীকে তাঁর আরাধ্যার সঙ্গে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে। দুজনেরই পরনে কালো রঙের পোশাক ছিল। ঐশ্বর্য একটি স্ট্রাকচার্ড কালো ব্লেজার বেছে নিয়েছিলেন, যেটিতে ছিল ফুলের সিকুইন এমব্রয়ডারি কাজ ছিল। তাঁর পোশাক জুড়ে একাধিক কারুকার্য ছিল, যা পাপারাজ্জিদের ফ্ল্যাশের আলোয় ঝিকমিক করছিল, আর বরাবরের মতোই কালো সাজে দ্যুতি ছড়িয়েছেন অভিনেত্রী। তিনি এই লুকটি সম্পূর্ণ করেছিলেন একজোড়া স্ট্রেইট-ফিট কালো ফরম্যাল প্যান্ট দিয়ে। সঙ্গে পায়ে তাঁর কালো হিল বুট ছিল এবং বাদামী হাতলওয়ালা একটি কালো ব্যাগ ছিল। আর আরাধ্যাকে তাঁর মায়ের হাত শক্ত করে ধরে রাখতে দেখা গিয়েছে। সেও মায়ের সঙ্গে রঙমিলান্তি হয়ে কালো পোশাক বেছে নিয়েছিল। কালো ফ্লেয়ার্ড জিন্সের সঙ্গে সাদা ও কালো টপ পরেছিল সে।

 

 

View this post on Instagram

 

A post shared by beyond sashes✨ (@beyondsashes)

ঐশ্বর্য হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন। এবং তাঁদের বিদায় জানিয়ে বিমানবন্দরের ভিতরে চলে যান। এই ভিডিওটি ভাইরাল হতেই ভক্তরা আনন্দ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, ‘অবশেষে! কান-এর রানি, কানে যাচ্ছেন।’ আর একজন বলেছেন, ‘কান-এ আপনার লুকটি দেখার জন্যই অপেক্ষায় করছি।’ সম্ভবত কান চলচ্চিত্র উৎসবের সমাপনী দিনে ঐশ্বর্য রেড কার্পেটে উপস্থিত হবেন। ঐশ্বর্য প্রথম কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন ২০০২ সালে, যখন তিনি শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বনশলীর সঙ্গে তাঁদের ছবি ‘দেবদাস’-এর প্রিমিয়ারে রেড কার্পেটে হেঁটে ছিলেন। এরপরের বছরেই ২০০৩ সালে, তিনি প্রথমবারের মতো ল’রিয়ালের অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে হাঁটেন।

মাত্র ৫০ ডলারে মিলবে বিশ্বকাপের টিকিট, স্বস্তি ফুটবলপ্রেমীদের

বিধানসভা নির্বাচনের ফলাফলের পরই নিখোঁজ মানস ভূঁইয়া, নীরবে কোথায় গেলেন?‌

ভোট পরবর্তী হিংসায় ‘উস্কানি’র অভিযোগ, পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু

মেয়েদের উপর নির্মম অত্যাচার হোস্টেল মালিকের ছেলের, ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত সবাই…

৭২১ বছর পর ধারের ভোজশালায় সরস্বতী বন্দনা, মহা আরতিতে মাতলেন ভক্তরা

হুমকি থেকে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার বুনিয়াদপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

বিজেপির কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা কার্তিক ঘোষ

পুরুলিয়ার পুলিশ সুপারের কাছে রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী, খুশি কুড়মি সমাজ

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

হার দিয়ে জার্নি শেষ করল চেন্নাই, ৮৯ রানে জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে গুজরাত

কান্দিতে শান্তনু সিনহার বাড়িতেও হানা ইডির, জোরদার তল্লাশি অভিযান শুরু

ইরান সংকটের জেরে ছেলের বিয়েতে অনুপস্থিত থাকতে পারেন ট্রাম্প

অস্বস্তির মাঝেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, ভিজবে কলকাতাও! কেমন থাকবে আবহাওয়া