Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বয়স লুকোতে চেহারা ও মুখের উপর কারসাজি, ধরা পড়ে গেলেন ঐশ্বর্য

ছবিতে অভিনেত্রীকে অনেক বেশি পাতলা দেখাচ্ছে। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, "এটি অবশ্যই একাধিক স্তরে এয়ার ব্রাশ করা হয়েছে। কেন তিনি বাড়তি বয়সকে মেনে নিচ্ছেন না?"

Share:

নিজস্ব প্রতিনিধি: প্যারি ফ্যাশন উইকে অংশগ্রহণের পর থেকেই খবরে রয়েছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এ বছর তাঁকে উৎসাহ দিতে ননদ শ্বেতা বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চনও গিয়েছিলেন সেখানে। যদিও তাঁদের সেখানে যাওয়ার অন্যতম কারণ নাতনি নভ্যার প্রথম রেম্পে হাঁটা। যাই হোক সেখান থেকে অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের কয়েকটি ছবি ভাইরাল হয়েছিল, যেখানে অভিনেত্রীর মুখে বয়সের ছাপ স্পষ্ট ছিল। সেখান থেকে ফিরেও তিনি লরিয়াল প্যারিসের মুম্বইয়ের একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন। আর সেখানেও অভিনেত্রীর কালো পোশাকে নজরকাড়া লুক দেখে চিটপটাং সকলে। আজ অভিনেত্রী তাঁর সেই লুকের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলে শুরু হয়ে যায় বিতর্ক। কেন?

ভক্তদের ধারণা অভিনেত্রী ফটোশপের সাহায্যে নিজের লুকের বয়সের ছাপ কমিয়ে ছবি পোস্ট করেছেন, আর তাতেই ক্ষুব্ধ নেটিজেনরা। সাধারণত সেলিব্রিটিদের ছবির এডিট খুব একটা মানুষের চোখে পড়েনা। সেখানে ঐশ্বর্যর মতো একজন প্রথম সারির অভিনেত্রী যদি নিজের বয়স ঢাকতে ফটোশপের সাহায্য নেন, তাহলে বিষয়টি চমকপ্রদ। তবে প্যারিস ফ্যাশন উইকে সোনার দেবীর মতো র‌্যাম্পে হেঁটেছেন এই অভিনেত্রী। তবে অভিনেত্রীর চেহারা সবার পছন্দ হয়নি। অভিনেত্রী গেটওয়ে অফ ইন্ডিয়ার অনুষ্ঠানে মণীশ মালহোত্রার ডিজাইন করা কালো পোশাকে পরেছিলেন। কিন্তু নেটিজেনরা মনে করছেন অভিনেত্রী নিজের ছবি ফটোশপের সাহায্যে এডিট করেছেন। যেখানে তিনি নিজের বয়স লুকিয়েছেন। ছবিতে অভিনেত্রীকে অনেক বেশি পাতলা দেখাচ্ছে। একজন ব্যক্তি মন্তব্য করেছেন, “এটি অবশ্যই একাধিক স্তরে এয়ার ব্রাশ করা হয়েছে। কেন তিনি বাড়তি বয়সকে মেনে নিচ্ছেন না?” অভিনেত্রীর ছবি দেখে নেটপাড়ার একাংশের ধারণা ছবিগুলি সম্পাদনার সময় ফটোশপ ও এয়ারব্রাশের ব্যবহার করা হয়েছে।

এতে ত্বক টানটান যেমন করা হয়েছে, তেমনই রোগা দেখানো হয়েছে ঐশ্বর্যাকে। তবে নিজের বৃদ্ধার ছাপ নিয়ে ঐশ্বরিয়ার কোনো বিরক্তি নেই। তিনি বলেন, তিনি তাঁর মেয়ের সঙ্গে বাস্তব জীবনযাপনে খুশি। তিনি কখনই লোকেদের কাছে প্রমাণ করার মিশনে ছিলেন না যে সন্তান প্রসবের পরেও তিনি মোটা হয়ে যাবে। অনেক মহিলা তার কথার মধ্যে অর্থ খুঁজে পেয়েছেন। অভিনেত্রী পনিয়িন সেলভান 2 দিয়ে চলচ্চিত্রে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন। নন্দিনী চরিত্রে লোকেরা তার কাজ পছন্দ করেছেন। গুঞ্জন রয়েছে যে মণি রত্নম চাইয়ান বিক্রম এবং তাঁর সঙ্গে আরও একটি সিনেমার পরিকল্পনা করছেন।

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা আমিশার, কী হয়েছিল?

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

১৮ বছরের সম্পর্কের ইতি! ‘তোমার সঙ্গেই সবচেয়ে বেশি সময় কাটিয়েছি’, কার উদ্দেশ্যে বললেন বিরাট?

প্রকাশ‍্যে রাস্তায় মহিলাকে মারধর, ভাইরাল ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল

সাধারণ দুপুরের খাবারের একঘেয়েমি কাটাতে, ১৫ মিনিটেই বানান পুর ভরা টমেটো