চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Cannes Film festival 2023: কানে ঐশ্বর্যর প্রথম ঝলক ভাইরাল

নিজস্ব প্রতিনিধি: গতকালই কান চলচ্চিত্র উৎসবে পৌঁছেছেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। মেয়েকে সঙ্গে নিয়ে কানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। বলিউডে এখন তাঁর উপস্থিতি নামমাত্র থাকলেও কানে নিয়মিত বলিউড মুখ তিনি। গতকাল ফুলের তোড়া দিয়ে স্বাগত জানিয়েছেন অভিনেত্রীকে কান কর্তৃপক্ষ। ৭৬ তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে গত ১৬ মে থেকে, যা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। এ বছর কানে ডেবিউ করেছেন বলিউডের একাধিক অভিনেত্রীরা। সারা আলি খান, এশা গুপ্তা, ম্রুণাল ঠাকুরের থেকে শুরু করে মানুষী চিল্লার, উর্বশী রাউতেলা, তামান্না ভাটিয়া-সহ একাধিক অভিনেত্রীর কানে লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

গতকাল ইন্ডিয়ান প্যাভিলিয়ন উদ্বোধনেও এল মুরুগানের সঙ্গে যোগ দিয়েছিলেন গুণীত মঙ্গা, এশা গুপ্তা, মধুর ভান্ডারকর, খুশবু-সহ একাধিক তারকারা। এদিন কান থেকে প্রথম লুক ভাইরাল হল অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের। বহু প্রতীক্ষিত তাঁর রেড কার্পেট উপস্থিতির আগে, ল’রিয়াল ইভেন্টে ফিল্ম সমালোচক অনুপমা চোপড়ার সঙ্গে ক্যামেরাবন্দি হলেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে কসমেটিক জায়ান্টের প্রতিনিধিত্ব করছেন ঐশ্বর্য। এদিন তাঁকে একটি চকচকে সবুজ পোশাকে দেখা যায়, তাঁর চুল বাঁধা ছিল এবং হিল পরেছিলেন। ঐশ্বর্য রাই বচ্চন, কান ফিল্ম ফেস্টিভ্যালে এ বছরে তাঁর উপস্থিতি ২১ তম। তিনিও জুরি সদস্য হিসাবে উপস্থিত হয়েছেন৷ দুই দশকেরও বেশি সময় তিনি কানে রেড কার্পেট অংশগ্রহণ করছেন।

চলচ্চিত্রের পরিপ্রেক্ষিতে, ঐশ্বর্যকে শেষবার দেখা গিয়েছিল মণি রত্নমের ম্যাগনাম অপাস পোন্নিয়ান সেলভান-২- এ। যেখানে অন্যান্য চরিত্রে ছিলেন, তৃশা, বিক্রম, কার্তি, জয়ম রবি, শোভিতা ধুলিপালা এবং ঐশ্বর্য লক্ষ্মী।

Published by:

Share Link:

More Releted News:

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

হঠাৎ ‘কৃষ ৪’-র কাজ বন্ধ করলেন হৃতিক! কী জানালেন অভিনেতা?

বাবার হাত ধরে বলিউডে হাতেখড়ি, ‘রাজা শিবাজী’-তে বিশেষ চমক রীতেশ-পুত্র রাহিলের

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ