রেসিং প্রতিযোগিতায় আবারও দুর্ঘটনার কবলে অজিত কুমার, অল্পের জন্যে রক্ষা পেলেন অভিনেতা

সম্প্রতি ইউরোপে আবারও হাই-স্পিড এন্ডুরেন্স ইভেন্টের সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এবারেও অল্পের জন্যে রক্ষা পেয়েছেন অভিনেতা। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কার রেসিংয়ের প্রতি দক্ষিণী সুপাস্টার অজিত কুমারের ভালবাসার কথা মোটামুটি সবারই জানা। বেশ কয়েকটি আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি, সেটা কারও অজানা নয়। পেশাগত প্রতিশ্রুতির বাইরে অবসর সময়টা তিনি গাড়ি নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু এই কার রেসিং প্রতিযোগিতাই মাঝে মধ্যে তাঁকে বিপাকে ফেলে দেয়। এর আগে রেসিং অনুশীলনের সময় অনেকবার তিনি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। মৃত্যুর হাত থেকে বেঁচেছেন। গুরুতর চোট পেয়েছেন। তবে হাল ছাড়েননি। আবারও সুস্থ হয়ে প্রতিযোগিতায় গিয়েছেন। এখন জানা যাচ্ছে, সম্প্রতি ইউরোপে আবারও হাই-স্পিড এন্ডুরেন্স ইভেন্টের সময় দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। এবারেও অল্পের জন্যে রক্ষা পেয়েছেন অভিনেতা। প্রতিবেদন অনুসারে,  রেসিং কার প্রতিযোগিতা চলাকালীন তাঁর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। তবে তিনি ঠিক সময়ে গাড়িটি কন্ট্রোলে নিয়ে নেন। যার ফলে কোনও গুরুতর আঘাত পাননি অভিনেতা। বিষয়টি অভিনেতার দল নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৫ সালে ইতালিতে জিটি৪ ইউরোপিয়ান সিরিজের সময় তাঁর মোটরস্পোর্ট গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছিল, তখনও তিনি অল্পের জন্যে রক্ষা পান। একই বছরে স্পেনের ভ্যালেন্সিয়ায় পোর্শে স্প্রিন্ট চ্যালেঞ্জের সময় ডাবল-রোলওভার দুর্ঘটনা থেকেও তিনি বেঁচে গিয়েছিলেন। তার আগে ২৪এইচ দুবাই এন্ডুরেন্স রেসের অনুশীলনের সময় তার পোর্শে গাড়িটি দুর্ঘটনার কব্লে পড়লেও তিনি অক্ষত অবস্থায় বেঁচে যান। জানিয়ে রাখি, অভিনেতা ২০০৩ সাল থেকে এই আন্তর্জাতিক রেসিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

এর আগে দুর্ঘটনাগুলি নিয়ে অজিত তাঁর মানসিকতা নিয়ে মুখ খুলেছিলেন। তাঁর কথায়, ‘যখন আমি দুর্ঘটনার শিকার হই, আমি বোঝার চেষ্টা করি যে আমি আহত হয়েছি কি না। এটাই আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমি কতটা গুরুতর আহত হয়েছি, গাড়ির অবস্থা কতটা খারাপ, এবং আমি আবার শুরু করতে পারব কি না, এই নিয়েই চিন্তা করি। আর আমি যখন নিশ্চিত হয়ে যাই যে, আমি এবং আমার গাড়ি ঠিক আছে, তখন আমার অ্যাড্রেনালিন কাজ করতে শুরু করে। এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু আমি একজন অভিনেতা বলে ঘটনাগুলি শিরোনামে আসে।’ কাজের দিক থেকে, অজিত কুমারকে পরবর্তীতে রবিচন্দ্রন পরিচালিত ‘ডেয়ারডেভিল’ ছবিতে দেখা যাবে।

দিনে মাস্টারি, রাতে মাদক পাচারকারী! জলপাইগুড়িতে ধৃত নামি স্কুলের শিক্ষক

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তিন হাজার টাকা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল জঙ্গলমহলের ‘অন্নপূর্ণা’দের

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী ও মিমিক্রি শিল্পী আশা সিংহ জয়সওয়াল

‘আগেই ইঙ্গিত দিয়েছিলেন?’ দুর্ঘটনার পূর্বে গণেশ মূর্তির গলা থেকে মালা পড়ার ভিডিও ভাইরাল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে

বাংলার গর্ব! এবার জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

‘অন্নপূর্ণার টাকা না পেয়ে কে কোথায় আত্মহত্যা করছেন খতিয়ে দেখা দরকার’, পরামর্শ দিলীপের

ফের ইরান সফরে ফের পাক সেনাপ্রধান আসিম মুনির, নেপথ্যে কোন পরিকল্পনা?

‘যত বড়ই নেতা হোক, তোলাবাজি করলে দল তার পাশে নেই’, সাফ জনালেন সুকান্ত

বন্যার জলে ডুবে রাস্তা! দরজা দিয়ে ভেলা বানিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হল গর্ভবতী মহিলাকে, তারপর…