অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে পা পিছলে গুরুতর আহত অক্ষয় কুমার, ভিডিও ভাইরাল

'ভূত বাংলা'-তে একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন 'খিলাড়ি' অক্ষয় কুমার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছবির একটি Behind-The- Scene'

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভূত বাংলা’-তে একটি বিপজ্জনক স্টান্ট করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ছবির একটি Behind-The- Scene’ ভিডিও শেয়ার করে জানালেন ছবির নির্মাতারা। ছবিতে নিজের ভূমিকা ফুটিয়ে তোলার জন্যে মৃত্যু নিয়েই ছেলেখেলা করতে দ্বিধা করেন না তারকারা। যদিও অক্ষয় কুমারকে বলিউডের স্টান্ট হিরোও বলা হয়। কারণ ছবিতে নিজের স্টান্ট নিজেই করেন তিনি। সেক্ষেত্রে কোনও বড়া ডবলের সাহায্য নেননা তিনি। তাই যে কোনও ছবিতে তাঁর অ্যাকশন-স্টান্ট দেখার জন্যে মুখিয়ে থাকেন ভক্তরা। কিন্তু সেই স্টান্ট করতে গিয়েই বিপাকে পড়েছিলেন অক্ষয় কুমার। নির্মাতাদের শেয়ার করা সেই ভিডিওতে দেখা গিয়েছে, অ্যাকশন সিকোয়েন্সটি করার সময় অভিনেতা ভারসাম্য হারিয়ে ফেলেন।

 

ভিডিওতে তাঁকে মাঝ-আকাশে লাফিয়ে কিক দিতে দেখা যায়। সেখান থেকে নামার সময়েই অভিনেতা ভারসাম্য হারিয়ে পড়ে যান এবং দৃশ্যত গুরুতর আঘাত পান অভিনেতা। যদিও অক্ষয় কুমার এখন ঠিক আছেন, জোরকদমে তাঁর আসন্ন ছবির প্রচার চালাচ্ছেন। অভিনেতা বরাবরই জানিয়েছেন, তিনি ছবিতে ভিজ্যুয়াল এফেক্টস বা এআই-এর বিরোধী। তিনি আসল স্টান্টই পছন্দের করেন। কারণ তাঁর মতে, ভিএফএক্স বা AI-এর অতিরিক্ত ব্যবহার অ্যাকশন দৃশ্যের বাস্তবতা ও রোমাঞ্চ কেড়ে নেয়। আর আসল স্টান্ট দর্শকদের পারফরম্যান্সের পেছনের পরিশ্রমকে সত্যিকার অর্থে অনুভব করার সুযোগ দেয়।

যাই হোক, ‘ভূত বাংলো’ আগামিকাল মুক্তি পাচ্ছে। অক্ষয় ছাড়াও, ছবিতে পরেশ রাওয়াল, প্রয়াত অভিনেতা আশরানি, রাজপাল যাদব, তব্বু এবং ওয়ামিকা গাব্বি প্রধান চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে ১০ এর জায়গায় ১৬ এপ্রিল করা হয়েছে। তবে ছবির ১৬ এপ্রিল ছবির প্রথম শো শুরু হবে রাত ৯টায়। ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর অসাধারণ সাফল্যের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অক্ষয় কুমার, শোভা কাপুর ও একতা আর কাপুর এবং পরিচালনা করেছেন প্রিয়দর্শন। এই হরর-কমেডিটি আগামী ১৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

নবরাত্রিতে উপোসের ফাঁকে মুখরোচক কিছু খেতে চান? বানান সাবুদানা-বাদামের রেসিপি

খাদ্যাভ্যাস বদলেই বাড়ছে বাতের ব্যথা? নতুন সমীক্ষায় চমকপ্রদ তথ্য

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

৫ ডিসেম্বর রাহু-কেতুর গতিপথ পরিবর্তন, বড় চাকরির সুযোগ আসবে ৩ রাশির জাতকদের

বিশ্রামের সময় হু-হু করে বাড়ছে হৃদস্পন্দন! কোন সমস্যার ইঙ্গিত দিচ্ছে শরীর?

শনিতে আরশোলাদের বিক্ষোভ, দিল্লি জুড়ে যুদ্ধের আবহ, বন্ধ থাকছে ইন্টারনেট

পুজোর আনন্দ মাটি করবে বৃষ্টি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

নন্দীগ্রামে দ্বিতীয় স্থানে কংগ্রেস, নৈতিক জয় দেখছেন অধীর

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা