চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শূন্যে ঝুলে থাকা শিল্পীকে বাঁচাতে কী পদক্ষেপ নিলেন অক্ষয় ?

courtesy google

নিজস্ব প্রতিনিধি : বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের ব্যক্তিগত জীবন হোক পেশাগত চর্চায় থাকে সবসময়। তাঁর ফিগার, স্যান্টের বিষয়ে কোন প্রশ্নই হবে না। ফিটনেসের দিক দিয়ে সবসময়ই এগিয়ে অক্ষয়। সম্প্রতি সমাজমাধ্যমে এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। যাতে দেখা যাচ্ছে অজ্ঞান হয়ে যাওয়া এক শিল্পিকে বাঁচাতে ছুটে আসেন অক্ষয়। তাঁকে সাবধানে ধরে নীচে নামান তিনি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কপিল শর্মার শোয়ে শুটিং ফ্লোরে ঝুলন্ত অবস্থায় রয়েছেন আলি আসগর(যিনি কপিলের শোয়ের ‘দাদি’ চরিত্রে অভিনয় করতেন) কেবলের সাহায্যে শূন্যে ঝুলে রয়েছেন।অন্যদিকে তার সহ শিল্পিকেও দেখা যায় শূন্যে ঝুলে থাকতে। হঠাৎ জ্ঞান হারিয়ে পেছনের দিকে ঢলে পড়েন তিনি(সহ শিল্পি)। আলি আসগর চিৎকার করে উঠতেই ছুটে এলেন অক্ষয়। সঙ্গে সঙ্গে সুপারম্যানের মত ছুটে এসে ঔ শিল্পিকে ধরে মাটিতে নামালেন তিনি।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অক্ষয়কে।অনেকে লিখেছেন বাস্তবের প্রকৃত খিলাড়ি,কেউ আবার লিখেছেন,সঠিক সময়ে রক্ষা না করলে বড় বিপদ হতে পারত।কেউ আবার শিল্পিদের স্টান্ট করা কতটা নিরাপদ সেই নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে অনুরাগীরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত ছবি ‘সরফিরা’। এই ছবির অসাধারণ অভিনয়ে মন কেড়েছে দর্শকদের। এর পর তাঁকে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম আগেন’ ছবিতে দেখা যাবে।

Published by:

Share Link:

More Releted News:

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ খ্যাত অশ্নীর গ্রোভারের বায়োপিকে আমির খান? জল্পনা বলিউডে

চুপিসাড়ে শৈশবের প্রেমিকাকে বিয়ে করলেন গায়ক জুবিন, এত গোপনীয়তা কেন?

ওটিটি-তে নয়, বিতর্ক কাটিয়ে মে মাসেই প্রেক্ষাগৃহে ঝড় তুলতে আসছে সলমানের ‘মাতৃভূমি’

TRP-তে রাজ করছে ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’, ‘গঙ্গা’দের কী হাল?

১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সাবানের সংস্থার বিরুদ্ধে মামলা, তামান্নার আবেদন খারিজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ