কঠোর নিরাপত্তায় কেদারনাথ দর্শন অক্ষয়ের, মন্দিরের বাইরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ

কড়া নিরাপত্তার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেছেন অভিনেতা। মন্দিরের বাইরে ভক্তদের শুভেচ্ছাও জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত কয়েক বছর ধরেই ফ্লপের মুখ দেখছেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বলিউডের সব চাইতে পরিশ্রমী নায়ক হিসেবে চিহ্নিত অক্ষয় কুমার। কারণ বছরে প্রায় ৬ থেকে ৭ টি ছবি রিলিজ হয় অভিনেতার। এই প্রসঙ্গে আবার অনেকে সমালোচনাও করেন, কারুর কারুর মন্তব্য, তাড়াহুড়োয় ছবি শেষ করার কারণেই তাঁর ছবি ব্যর্থতার সম্মুখীন হয়। যাই হোক, চলতি বছর এখনও পর্যন্ত অভিনেতার একটি ছবি রিলিজ করেছে সেলফি, তাও বক্সঅফিসে ব্যর্থ। তাই আগাম ছবির সফলতার আশায় কঠোর নিরাপত্তার অধীনে এদিন কেদারনাথ মন্দিরে পৌঁছলেন অভিনেতা। সেখান থেকে একাধিক ছবি ভাইরাল হল সুপারস্টারের। কড়া নিরাপত্তার মাধ্যমে মন্দিরে প্রবেশ করেছেন অভিনেতা। মন্দিরের বাইরে ভক্তদের শুভেচ্ছাও জানান। একটি ভিডিওতে, অভিনেতাকে মন্দিরের বাইরে ভক্তদের অভ্যর্থনা জানাতেও দেখা গিয়েছে।

সম্প্রতি অক্ষয় তাঁর টানা ফ্লপ সম্পর্কে জানিয়েছিলেন, “আমার ছবি চলছে না তার জন্যে আমিই দায়ী। তবে যখন একনাগাড়ে ছবি ফ্লপ হয়, সেটা বেশি বিপজ্জনক। আমি চেষ্টা করেছি। আমি দর্শক বা অন্য কাউকে দোষারোপ করতে চাই না। এটা আমার দোষ, 100%। আমার সঙ্গে এটা প্রথমবার ঘটছে না। কেরিয়ারে, আমি একটানা 16টি ফ্লপ করেছি। একটা সময় ছিল যখন আমার পরপর আটটি ছবি বক্স অফিসে কাজ করেনি।”

আজকাল সেলিব্রিটিদের মন্দিরে যাওয়ার প্রবণতা বেশি বেড়ে গিয়েছে। বিশেষ করে ছবি মুক্তির আগেই ভগবানের দরবারে হাজির হওয়া এখন অন্যতম ট্রেন্ডিং, কেউ আগত ছবির সফলতার আশায় মন্দিরে যাচ্ছেন, আবার কেউ খেলায় সাফল্য পাওয়ার জন্যে সস্ত্রীক তীর্থস্থান ভ্রমণ করছেন। আবার কেউ নতুন বিয়ে করে মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, আবার কেউ জন্মদিনের দিনটা ঠাকুর দর্শন করেই শুরু করছেন। হ্যাঁ, এ যাবৎ কাল সারা আলি খান, রণবীর, আলিয়া, শাহরুখ খান, রানি মুখোপাধ্যায়, প্রীতি জিন্টা, রাহুল, আথিয়া, বিরাট-অনুষ্কা-সহ একাধিক তারকাদের তাঁদের ছবি বা ম্যাচের আগে মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছিল। তবে অক্ষয় কি শুধুমাত্র ভ্রমণেই গিয়েছেন কিনা কেদারনাথে তা স্পষ্ট নয়। নায়ককে পরবর্তীতে, ওএমজি 2, হেরা ফেরি 3, বাদে মিয়াঁ ছোট মিয়াঁ ছবিতে দেখা যাবে।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচেও DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

‘হোমিও বা এলোপ্যাথি নয়,’ অভিষেকের জন্য কোন ওষুধ লাগবে জানালেন অর্জুন সিংহ

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য