করণ জোহরের সঙ্গে হাত মিলিয়ে পরবর্তী ছবির ঘোষণা অক্ষয়ের

ছবিটি জালিয়ানওয়ালাবাগের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হবে। অর্থাৎ 'জলি এলএলবি 2'-এর পর আবারও আইনজীবীর ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক ছবি ফ্লপ। আর তার মধ্যেই নতুন ছবির ঘোষণা করেই চলছেন বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমার। এবার তিনি করণ জোহারের সঙ্গে হাত মেলালেন। এদিকে করণ জোহরের ধর্ম প্রোডাকশন প্রযোজিত ‘জিগরা’, নিয়েও শুরু হয়েছে ঝামেলা। দিভ্যা খোসলা কুমারের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘সাভি’ এবং আলিয়ার ‘জিগরা’, দুটি ছবির কাহিনীর মধ্যে সাদৃশ্য খুঁজে পেয়েছেন ভক্তরা। আর তা নিয়েই শুরু হয়েছে ঝামেলা। করণ জোহরের সঙ্গে টি সিরিজের মালকিন দিভ্যা খোসলা কুমারের সঙ্গে লেগেছে জোর টক্কর। এমন পরিস্থিতিতেই অক্ষয় কুমার এবং করণ জোহর সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন প্রকল্প ঘোষণা করলেন। ছবিটি ভারতের শীর্ষ ব্যারিস্টার সি শঙ্করন নায়ারের জীবন অনুপ্রাণিত। ‘আক্কি’ ছবিতে একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি জালিয়ানওয়ালাবাগের ঘটনার উপর ভিত্তি করে তৈরি হবে। অর্থাৎ ‘জলি এলএলবি 2’-এর পর আবারও আইনজীবীর ভূমিকায় দেখা যেতে চলেছে অক্ষয় কুমারকে।

আরও খবরঃ আর্থিক জালিয়াতির মামলায় গুয়াহাটি ইডির দফতরে হাজির তামান্না

শুক্রবার, নির্মাতারা শিরোনামহীন ছবিটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন। করণ জোহরের ধর্ম প্রোডাকশন ইনস্টাগ্রামে একটি পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘একটি অকথ্য গল্প, একটি না শোনা সত্য। ছবিটি পরিচালনা করবেন করণ সিং ত্যাগী। যেখানে অক্ষয় কুমারের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মাধবন ও অনন্যা পান্ডেকে। শিরোনামহীন ছবিটি ১৪ মার্চ, ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।’ অন্যদিকে ধর্ম প্রোডাকশনের শেয়ার করা পোস্টারে লেখা আছে, ‘একটি গণহত্যার মর্মান্তিক আবরণে শিরোনামবিহীন চলচ্চিত্র যা ভারতের শীর্ষ ব্যারিস্টার সি. শঙ্করন নায়ারকে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছিল।’ ছবিটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত। রঘু পালট এবং পুষ্প পালতের লেখা ‘দ্য কেস দ্যাট শূক দ্য এম্পায়ার’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি।

আরও খবরঃ ‘সিটাডেল’-এ অ্যাকশন শুটিংয়ে একবার গুরুতর আঘাতে সব ভুলে গিয়েছিলেন সামান্থা

‘দ্য কেস দ্যাট শক দ্য এম্পায়ার’ ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের প্রাক্তন সদস্য চেত্তুর শঙ্করন নায়ারের বিরুদ্ধে জালিয়ানওয়ালাবাগ ঘটনার সময় পঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও’ডায়ারের মানহানির মামলাকে ঘিরে নির্মিত হবে। সি. শঙ্করন নায়ার ছিলেন একজন ভারতীয় আইনজীবী, রাজনীতিবিদ এবং সংস্কারক, যিনি দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই ছবিতে অক্ষয় কুমারকে প্রাক-স্বাধীনতা যুগের একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। ছবিটি করণ জোহর এবং অপূর্ব মেহতার ধর্ম প্রোডাকশন, অক্ষয় কুমারের হোম প্রোডাকশন কেপ অফ গুড ফিল্মস এবং লিও মিডিয়া কালেকটিভ দ্বারা প্রযোজাত। প্রজেক্টে মাধবন ও অনন্যার সঙ্গে একসঙ্গে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই ছবিটি ছাড়াও, অক্ষয় কুমারকে পরবর্তীতে ‘হাউসফুল 5’ এবং ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-সহ আরও একাধিক প্রকল্পকে দেখা যাবে।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ