চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অবাক কাণ্ড, বিলাসবহুল গাড়ি ছেড়ে মুম্বই অটো-রিকসাতে চাপলেন আলিয়ার, হলটা কী?

নিজস্ব প্রতিনিধি: মুম্বই তারকাদের অদ্ভূত অদ্ভূত কার্যকলাপ দেখতেই প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ভিড় জমাচ্ছেন ভক্তরা। আর তা দর্শকদের সামনে তুলে ধরছেন পাপারিৎজিরা। বলা চলে, তারকাদের খুঁটিনাটি সবটাই ভিডিওর আকারে ইনস্টাগ্রামে তুলে ধরছেন পাপারিৎজিরা। যাই হোক, মাঝে মধ্যেই ভাইরাল হয়, সিতারে জমিন পারের ভিডিও। অর্থাৎ বিলাসবহুল গাড়ি ছেড়ে পাবলিক পরিবহনে যাতায়াত করছেন তারকারা। কখনও হেলমেট ছাড়াই বাইক রাইড করছেন খোলা রাস্তায়, আবার কখনই মেট্রোতে চেপে জনসাধারণের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। আর দেখামাত্রই তারকাদের সঙ্গে সেলফি তুলতে মেতে উঠছেন নিত্যযাত্রীরা।

যাই হোক, শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় আলিয়া ভাটকে বিলাসবহুল গাড়ি ছেড়ে রাস্তার অটোতে চাপতে দেখা গেল। আলিয়া ভাটের অটো রাইডের গোটা দৃশ্যটি পাপারিৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে। যেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রী একটি ঢিলেঢালা বেইজ শার্ট এবং বেইজ প্যান্ট পরে রয়েছেন। খোলা চুলে অভিনেত্রী অটোতে উঠে বসলেন। পুরো দৃশ্যটাই পাপারিৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে। তবে রাস্তায় পাপারিৎজিরা অভিনেত্রীকে দেখে চিৎকার করলে আলিয়া তড়িঘড়ি অটোতে উঠে বসেন। এবং সেখান থেকে চলে যান। আলিয়ার দেহরক্ষী তার পাশে বসেছিলেন। আসলে অভিনেত্রী যে এলাকা থেকে যাচ্ছিলেন সে এলাকায় তাঁর বিলাসবহুল গাড়ি ঢুকতে পারবে না। তাই তাঁকে বাধ্য হয়ে অটোতে সফর করতে হয়। তিনি গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বই জেটি দিয়ে সফর করছিলেন। যে রাস্তা এখন বিক্ষিপ্ত অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাটিতে ভারী যানবাহনের জন্য তৈরি নয়।

 

 

View this post on Instagram

 

A post shared by HT City (@htcity)

আলিয়াকে শেষবার ভাসান বালার জিগরা-তে দেখা গিয়েছিল। যা গত শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। জিগরা ছবিটি মুক্তির পরে একাধিক বিতর্ক উঠেছিল। মুভিটি ধর্ম প্রোডাকশনের ব্যানারে প্রযোজিত। জিগরার চিত্রনাট্য সহ-লেখক ছিলেন দেবাশীষ ইরেংবাম এবং ভাসান বালা। মুভিটির অন্যতম প্রধান আকর্ষণ ছিল আইকনিক গান ‘ফুলন কা তারো কা’ এর রিক্রিয়েশন।

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ