চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাট পরিবারে ফের বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন আলিয়ার দিদি

নিজস্ব প্রতিনিধি: ‘নাও এনগেজড’ বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের দিদি তথা স্বনামধন্য পরিচালক মহেশ ভাটের কন্যা তথা ‘রামায়ণ’ অভিনেতা রণবীর কাপুরের শালি শাহিন ভাট। শুক্রবার (১৭ এপ্রিল) ফিটনেস কোচ ঈশান মেহরার সঙ্গে বাগদানের ঘোষণা দিলেন তিনি। যদিও ২০২৫ সালেই ঈশানের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন শাহিন। এবার বাগদানের ঘোষণা দিলেন। সুতরাং খুব শীঘ্রই ভাট পরিবারে আবারও সানাই বাজছে। শাহিনের বাগদত্তা একজন প্রাক্তন আন্তর্জাতিক সাঁতারু, যিনি যুব এশিয়ান গেমসে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। আজ, শাহিন তাঁর ইনস্টাগ্রামে বাগদানের কয়েকটি সুন্দর ছবি পোস্ট করে বাগদানের ঘোষণা দিয়েছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, তাঁর প্রেমিক তাঁকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন।

তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আমরা হয়তো একে অপরকে একটু বেশি পছন্দ করি।’ ছবিগুলিতে দেখা গিয়েছে, তিনি তাঁর প্রেমিকের দেওয়া বিশাল হীরার আংটিটি পরে রয়েছেন এবং তাঁর সঙ্গে সেলফি তুলছেন। অন্য ছবিগুলিতে তাঁদের খুবই মিষ্টি দেখাচ্ছে, রোমান্টিক প্রস্তাবের পর এই যুগলকে অন্তরঙ্গ হতে দেখা গিয়েছে। ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে দেখা যাচ্ছে। পোস্টটি প্রকাশ্যে আসার পর শাহিনের প্রাক্তন প্রেমিক তথা কৌতুকাভিনেতা রোহন যোশী প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়াও শাহিনের বেশ কয়েকজন ইন্ডাস্ট্রির বন্ধু কমেন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন। শাহিনের মা মন্তব্য করেছেন, “অভিনন্দন আমার প্রিয়রা, আমার হৃদয়ের টুকরো।”

 

 

View this post on Instagram

 

A post shared by Shaheen Bhatt (@shaheenb)

অন্যদিকে বোন আলিয়া ভাট শুধু পোস্টটি রিপোস্ট করেছেন। অনন্যা পান্ডে লিখেছেন, “শাহিন! তোমার জন্য ভীষণ খুশি, পৃথিবীর সমস্ত ভালবাসা আর আনন্দ তোমার জন্য রইল।” পরিণীতি চোপড়া লিখেছেন, “অটুট শপথ।” নীতু কাপুর যোগ করেছেন, “অভিনন্দন, ভালোবাসা ও আশীর্বাদ।” নীনা গুপ্তা লিখেছেন, “বাহ, অভিনন্দন প্রিয় শাহিন,” আর নভ্যা নন্দা যোগ করেছেন, “অভিনন্দন শাহিন।” অর্জুন কাপুর, শানায়া কাপুর, আথিয়া শেট্টি, জোয়া আখতার, আকাঙ্ক্ষা রঞ্জন, রিয়া কাপুর এবং মাসাবা গুপ্তা-সহ অন্যান্যরাও এই জুটিকে অভিনন্দন জানিয়েছেন। লেখিকা ও মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে পরিচিত শাহিন চলচ্চিত্র মহলে খুব একটা সক্রিয় নন। তাঁর লেখা ‘আই’ভ নেভার বিন (আন)হ্যাপিয়ার’ বইটি বেশ জনপ্রিয়। তিনি আলিয়ার প্রযোজনা সংস্থা ‘ইটার্নাল সানশাইন প্রোডাকশনস’-এর সহ-নেতৃত্বেও ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

ফ্রি-তেই দেখুন ‘ভূত বাংলা’! কোথায় ও কীভাবে দেখবেন রইল তথ্য

অপেক্ষার অবসান! রণবীর-ভিকি-আলিয়ার ‘Love and War’ মুক্তির দিনক্ষণ ঘোষণা

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

শেয়ার পড়তেই বড় সিদ্ধান্ত! নেটফ্লিক্স বোর্ড ছাড়ছেন রিড হেস্টিংস কেন এই পদক্ষেপ?

‘খারাপ মানুষ নন, শুধু সুপারফিশিয়াল’! হঠাৎ কেন কঙ্গনার মুখে করণ কে নিয়ে এমন মন্তব্য?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ