Tum kya mile: কী কাণ্ড, স্বামী রণবীরকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে রোমান্সে মত্ত আলিয়া

কাশ্মীরের অত্যধিক সৌন্দর্য, তুষার, আমাকে আরও উৎসাহী করে তুলেছিল। আলিয়ার দেবদূতের জন্মের পরে এটিই প্রথম শ্যুট এবং মনীশ মালহোত্রা শিফনে তাঁকে দিয়ে শুট করানোর জন্যে আমি ক্ষমাপ্রার্থী।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত করণ জোহর পরিচালিত আসন্ন চলচ্চিত্র ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’র প্রথম গান ‘তুমি ক্যায়া মিলে’। সিফন শাড়িতে রীতিমতো ঝড় তুললেন রাহার মাম্মি। রণবীর কাপুর এবং আলিয়া ভাটের প্রথম সন্তান রাহা জন্মানোর পর এই গানটিই প্রথম শুটিং করেন অভিনেত্রী আলিয়া ভাট। আর এই ছবির মাধ্যমেই দীর্ঘ ৭ বছর পর পরিচালকের চেয়ারে বসলেন করণ জোহর। ছবিটির ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ভূ-স্বর্গ কাশ্মীরে হয়েছে ছবিটির শুটিং। রাহা জন্মানোর চারমাস পরে জানুয়ারিতে ছবির শুটিং হয়।

গানটির মুক্তির আগেই করণ জোহর গানটির শুটিংয়ের কিছু অভিজ্ঞতার ভাগ করে নেন। জানান, মেয়ে রাহার জন্মের পরে আলিয়ার প্রথম শ্যুট এটি। তিনি লিখেছেন, “শুরুতেই আমার প্রবৃত্তি ছিল আমি যেহেতু প্রেমের ছবি করছি তাই একটি প্রেমের গান তৈরি করা গুরুত্বপূর্ণ। যা আমার গুরু যশ চোপড়াকে নির্দ্বিধায় শ্রদ্ধা জানাবে। কিন্তু পরে আমি নিজেই আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। কিন্তু কাশ্মীরের অত্যধিক সৌন্দর্য, তুষার, আমাকে আরও উৎসাহী করে তুলেছিল। আলিয়ার দেবদূতের জন্মের পরে এটিই প্রথম শ্যুট এবং মনীশ মালহোত্রা শিফনে তাঁকে দিয়ে শুট করানোর জন্যে আমি ক্ষমাপ্রার্থী। শুটিংয়ের সময়ে রণবীর নার্ভাস ছিলেন কারণ এটি ছিল তাঁর প্রথম লিপ সিঙ্ক পর্বত প্রেমের গান কিন্তু সে একেবারে ছক্কা হাঁকিয়ে নিয়েছে।”

গানটির দৃশ্যে ফুটে উঠেছে, রণবীর সিং এবং আলিয়ার দুর্দান্ত কেমিস্ট্রি, চারিদিক বরফের চাদরে মোড়নো। শিফন শাড়িতে অপরূপ সুন্দরী আলিয়া, রণবীরের সঙ্গে খুল্লাখুল্লা রোমান্সে মেতেছেন।গানটির কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, গেয়েছেন অরিজিৎ সিং-শ্রেয়া ঘোষাল এবং সুর করেছেন প্রীতম। মুভিটি শুধু করণকে একজন পরিচালক হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেনি, বলিউডের প্রেমের গল্পকে পুনরায় আবিষ্কার করেছে। আগামী ২৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবি।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত