দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিয়েতে নীতু কাপু্রের ঐতিহ্যবাহী নেকলেস পরবেন আলিয়া

নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১৫ এপ্রিল রণবীর কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন আলিয়া ভাট। দুজনের বিয়ের খবর গণ্মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই দর্শকদের মনে এই নিয়ে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে স্বাভাবিক ভাবেই এদিন আলিয়ার সাজপোশাক ঠিক কী হবে তাই নিয়েও।

বিয়েতে মণীশ মলহোত্রা ও সব্যসাচীর পোশাকই নাকি বেছে নিয়েছেন আলিয়া। এমনটাই জানা যাচ্ছে। কিন্তু গয়না? বিয়েতে গয়না তো মাস্ট। জানা যাচ্ছে কাপুর পরিবারের হবু পুত্রবধূ আলিয়া বিয়ের দিন পরবেন শাশুড়ি মা নীতু কাপুরের বিয়ের নেকলেসটি। যা নীতু কাপুর পেয়েছিলেন তাঁর শাশুড়ি কৃষ্ণা রাজ কাপুরের থেকে। এই গয়না কাপুর পরিবারের ঐতিহ্য বলা চলে। নিজের মেয়ে রিদ্ধিমাকেও বিয়ের দিন এই গয়না পরিয়েছিলেন নীতু কাপুর। একইভাবে ববিতাও করিনা কাপুর ও করিশ্মা কাপুরকে বিয়ের দিন নিজের গয়না পরিয়েছিলেন। বয়লা ভালো এটি হল কাপুর পরিবারের রীতি ও ঐতিহ্য। 

পঞ্জাবি নববর্ষ অর্থাৎ বৈশাখির দিন গাঁটছড়া বাঁধতে পারেন রালিয়া। এমনটাই জানা যাচ্ছে। এই দিনকে পঞ্জাবি মতে শুভ বলে মনে করা হয়। ইতিমধ্যেই কাপুর ও ভাট পরিবারে বিয়ের প্রস্তুতি তুঙ্গে। বিয়ের বিভিন্ন আচার অনুষ্ঠানের জন্য চলছে প্রস্তুতি। 

Published by:

Share Link:

More Releted News:

ফের টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেতা-বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

চা-কফি বাদ, মেকআপে শুধুই সানস্ক্রিন, সুতির শাড়ি-চুড়িদার পরেই প্রচারে ঝড় তুলছেন লাভলি

বক্সঅফিসে সুনামি, ৭ দিনে ১৩৫ কোটি আয় ‘ভূত বাংলা’র, কেরিয়ারে খরা কাটছে অক্ষয়ের

‘হক’ সিনেমার জন্য কোরান পাঠ করতেন অভিনেত্রী ইয়ামি গৌতম

অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

তপ্ত মুর্শিদাবাদে নির্বিঘ্নে ভোট দিলেন সস্ত্রীক অরিজিৎ সিংহ ও গায়কের বাবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ