নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ থেকে সরে দাঁড়ালেন আলিয়া, কেন?

পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তারিখের সমস্যার কারণে আলিয়া প্রকল্পের অংশ হতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রভাস-কৃতির রামায়ণের আধুনিক সংস্করণ ‘আদিপুরুষ’ নিয়ে দেশজুড়ে রীতিমতো তাণ্ডব চলেছে। মুক্তির মাত্র ৩ মাস রাজত্ব করেই সিনেমা হল থেকে বিদায় নিয়েছে এই ছবি। ছবিতে অশ্লীল সংলাপ, ভুলভাল VFX, নায়ক নায়িকার পোশাক নিয়েও রীতিমতো তাণ্ডব চলেছে দেশজুড়ে। হিন্দু পৌরাণিক কাহিনী অবলম্বনে নির্মিত রামায়ণকে এরকমভাবে পরিবেশন কেউই মেনে নিতে পারেনি। যাই হোক, এই ভুলটা আর হবেনা।

মাস কয়েক আগেই হিন্দিতে রামায়ণ তৈরির কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন পরিচালক নীতেশ তিওয়ারি। ছবিতে রাম-সীতার ভূমিকায় অভিনয় করার কথা, রিয়েল লাইফ কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আর রাবণের চরিত্রে ভাবা হয়েছে, KGF স্টার যশকে। কিন্তু এবার মনে হচ্ছে, আলিয়া ভাট বেরিয়ে গিয়েছেন ‘রামায়ণ’ থেকে। সময়ের কারণে প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন আলিয়া। পিঙ্কভিলার একটি প্রতিবেদন অনুসারে, তারিখের সমস্যার কারণে আলিয়া প্রকল্পের অংশ হতে পারেনি। ছবিটির শুটিং শুরুতেও বিলম্ব হচ্ছে। তবে রণবীর কাপুর এখনও ভগবান রাম চরিত্রে অভিনয় করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু আলিয়া ভাট আর এই প্রকল্পের অংশ নেই।

এছাড়াও যশও প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। জুলাই মাসে, নীতেশ রণবীর, আলিয়া এবং যশকে তাঁর চলচ্চিত্রে কাস্ট করার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি আরও একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “ওম রাউতের সাম্প্রতিক রূপান্তর রামায়ণ, আদিপুরুষের মতো ভুল হবেনা।” এর আগে, অভিনেত্রী কঙ্গনা রানাউতেরও এই সিনেমায় অংশ হওয়ার কথা ছিল। তবে আপাততঃ অভিনেত্রী আলিয়া ভাট নীতেশ তিওয়ারির রামায়ণ থেকে সরে দাঁড়িয়েছেন। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে