‘আমি এখনও ভুগছি, কানে শুনতে পাচ্ছিনা’, আবার কবে গাইবেন অলকা ইয়াগনিক?

বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল, বলিউডের প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন। অর্থাৎ কানে কিছুই শুনতে পাচ্ছেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বছর দুয়েক আগেই শোনা গিয়েছিল, বলিউডের প্রখ্যাত গায়িকা অলকা ইয়াগনিক বিরল শ্রবণ সমস্যায় ভুগছেন। অর্থাৎ কানে কিছুই শুনতে পাচ্ছেন না তিনি। ২০২৪ সালে প্রকাশিত হওয়া এই খবরটি ভক্তদের অবাক করে দিয়েছিল। প্রায় কয়েক দশক ধরে ভারতীয় সঙ্গীত মহলে রাজত্ব করছেন অলকা ইয়াগনিক। নব্বই দশকের এই গায়িকা গানগুলি আজও নতুন থেকে পুরোনো সকল প্রজন্মের ঠোঁটে ঠোঁটে ঘোরে। তাই সকলেই জানতে চান, আবার কবে ‘মেলোডি কুইন’ অলকার কন্ঠে গান শোনা যাবে! কানের সমস্যার কারণে বর্তমানে লাইমলাইট থেকেও দূরে রয়েছেন অলকা ইয়াগনিক। এমন আবহে গায়িকাকে নিয়ে একটি নতুন আপডেট সামনে এল!

স্বাস্থ্য সম্পর্কে গায়িকা নিজেই স্বীকার করেছেন যে, তিনি এখনও অসুস্থ। সুস্থ হননি। এই বছরের শুরুতে ভারত সরকারের থেকে পদ্মভূষণে ভূষিত হন গায়িকা। কিন্তু প্রশ্ন
আবার কবে তিনি গানে ফিরবেন? সম্প্রতি একটি সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছেন, তিনি বিরল সেন্সরি নিউরাল নার্ভ হিয়ারিং লস রোগে ভুগছেন। কিন্তু তিনি এই রোগের সঙ্গে কীভাবে লড়াই করছেন তা জানাননি। তবে এটুকু স্বীকার করেছেন যে, তিনি এই অসুস্থতায় এখনও ভুগছেন। অসুস্থতার কারণেই তিনি কোনও নতুন কাজ হাতে নেননি। সুরকাররা মাঝে মাঝে তাঁর সঙ্গে যোগাযোগ করেন ঠিকই, কিন্তু তিনি এক্ষুনি কোনও নতুন প্রকল্পে হাত দেবেন না। তাঁর কণ্ঠ শেষবার শোনা গিয়েছিল ইমতিয়াজ আলির ‘অমর সিং চমকিলা’ ছবিতে , যা ২০২৪ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে তিনি এ আর রহমানের সুরে ‘নরম কালজা’ গানটি গেয়েছিলেন।

২০২৪ সালে, অলকা ইনস্টাগ্রামে জানিয়েছিলেন যে, একটি ‘হঠাৎ ভাইরাস আক্রমণের’ কারণে তাঁর শ্রবণ বিপর্যয় ঘটেছে। তিনি ওই পোস্টে গায়িকা বলেছেন, ‘আমার সকল ভক্ত, বন্ধু, অনুসারী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে জানাই, কয়েক সপ্তাহ আগে, একটি ফ্লাইট থেকে নামার সময় হঠাৎ আমার মনে হল আমি কিছুই শুনতে পাচ্ছি না। সেই ঘটনার পরের সপ্তাহগুলিতে কিছুটা সাহস সঞ্চয় করে, আমি চিকিৎসকের কাছে যাই। এখন আমি আমার সকল বন্ধু, শুভাকাঙ্ক্ষীদের জন্য নীরবতা ভাঙতে চাই, যারা আমাকে জিজ্ঞেস করছিলেন আমি কেন লাইমলাইট থেকে অনুপস্থিত। আমাকে ডাক্তাররা রোগটি নির্ণয় করে জানিয়েছেন যে, আমার বিরল সেন্সরিনিউরাল নার্ভের শ্রবণশক্তি হ্রাস পেয়েছে। যা একটি ভাইরাস। এই আকস্মিক, বড় ধরনের বিপত্তি আমাকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় ফেলেছে। আমি এখন এটি মেনে নেওয়ার চেষ্টা করছি, দয়া করে আমার জন্য প্রার্থনা করবেন।’

দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের