মাত্র ২ মাসেই শেষ ‘বালিঝড়’, কী ইঙ্গিত দিলেন ঝোড়া ওরফে তৃণা

সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক নতুন নতুন ধারাবাহিক আসার হিড়িক। কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে ‘ঠাকুর রামপ্রসাদ’-এর সম্প্রচারের দিনক্ষণ। আর এই ধারাবাহিক একেবারে জেঁকে বসবে মাত্র ২ মাস ধরে শুরু হওয়া ‘বালিঝড়’-এর জায়গায়। তাহলে বালিঝড় কখন থেকে হবে? এই নিয়েই এই মুহূর্তে জোর চর্চা চলছে নেটপাড়ায়। অনেকেই ভাবছেন এই ধারাবাহিকে পড়বে তালা। তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়ের ত্রিকোণ প্রেমের গল্প একেবারে পছন্দ নয় দর্শকদের। টিআরপি রেটিংও তেমন মুখ তুলতে পারেনি। এদিকে মাত্র কয়েকদিনেই বিরোধী চ্যানেলের মিঠাইয়ের কাছে হেরে ভূত বালিঝড়। ‘খড়কুটো’ ধারাবাহিকের জনপ্রিয়তা সৌগুন জুটিকে ফিরিয়ে এনে নির্মাতারা ভেবেছিলেন এই ধারাবাহিকও হিট করবে। কিন্তু সেই গুঁড়ে বালি।

এই সিরিয়ালের বয়স মোটে দু’মাস। কিন্তু বোধহয় এবার বন্ধ হতে চলেছে, ‘বালিঝড়’ সিরিয়াল। এ দিকে বন্ধ হতে চলেছে ‘গুড্ডি’। প্রথমে শোনা গিয়েছিল, সন্ধ্যা ৫.৩০টার স্লটেই নাকি দেওয়া হবে ‘বালিঝড়’-কে। কিন্তু কানাঘুষো, গুড্ডি এখুনি শেষ হচ্ছেনা, তাহলে বালিঝড়ের ঠাঁই কোথায় হবে? এ বার সেই জল্পনা আরও একটু উস্কে দিলেন সিরিয়ালের নায়িকা তৃণা।

ঝোড়া-মহার্ঘ্যদের ভবিষ্যৎ কোন দিকে, ইঙ্গিত দিলেন তৃণা। একটি ফ্যান পেজের পোস্টে লেখা রয়েছে, “ঝোড়া-মহার্ঘ্য একে অপরের প্রতি মায়ায় জড়িয়ে পড়েছে, শুরু হয়েছে দু’জনের রসায়ন! শ্বশুরমশাইয়ের সঙ্গে ঝোড়ার বন্ডিং, সমুদ্র সেনের পর্দা ফাঁস, ঝোড়ার রাজনীতে পা—সব হেরে গেল রেটিংয়ের কাছে! ভাগ্য খারাপ। না হলে গল্প, অভিনয় কোনও ক্ষেত্রেই ঘাটতি রাখেনি টিম।” 

আর পোস্টটি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। এক ভক্তের প্রশ্ন, “তোমাদের ছেড়ে আমরা থাকব কী করে? তৃশিক জুটি সেরা ছিল, আছে আর থাকবে।” এই পোস্ট থেকেই বোঝা যাচ্ছে শেষ হতে চলেছে বালিঝড়ে? যদিও এ বিষয়ে একটি বেসরকারি সংবাদমাধ্যমকে দেওয়া বার্তায় লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় জানান সিরিয়াল বন্ধের বিষয়ে তিনি এখনও কিছু জানেন না। গল্পে এখন আর তিনি কোনও পরিবর্তন আনছেন না। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের