৬ জন বিশ্বখ্যাত ‘অ্যাকশন ডিরেক্টর’-এর হাতে সেজে উঠেছে ‘জওয়ান’-এর সকল মারপিট দৃশ্য

স্পাইরো রাজাতোস মুলত হলিউড সিনেমায় কাজের জন্য পরিচিত। তিনি 'দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস', 'ক্যাপ্টেন আমেরিকা', 'টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস'-সহ একাধিক উচ্চ অ্যাকশন ছবিতে তাঁর দক্ষতা দেখিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘পাঠান’ দিয়ে বছর শুরু করেছেন বাদশা, শেষ করবেন ‘ডাঙ্কি’ দিয়ে, আর মাঝে রাজত্ব চলবে ‘জওয়ান’-এর, আপাতত এমন প্ল্যানিং করেই ৪ বছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। ‘পাঠান’-এর জয়গান, আজও ভক্তদের মধ্যে বহাল। গোটা বিশ্বব্যাপী ১০০০ কোটির গণ্ডি ছাড়িয়ে বক্সঅফিসে রীতিমতো রাজত্ব করেছে পাঠান। কিন্তু দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় ‘জওয়ান’, পাঠানের রেকর্ডকেও ছাড়িয়ে যাবে বলে বিশ্বাস ভক্তদের। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। ছবির প্রিভিউ, গান ইতিমধ্যেই ব্যপক সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ছবিতে দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা-র সঙ্গে জুটি বেঁধেছেন শাহরুখ। সুতরাং নতুন নায়িকার সঙ্গে শাহরুখের কেমিস্ট্রি দেখতে বদ্ধপরিকর ভক্তরা। শোনা গিয়েছে, জওয়ানে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন কিং খান, বাবা এবং ছেলে। আর ছবিতে শাহরুখের শত্রু তিনি নিজেই। অর্থাৎ বাবার সঙ্গে লড়াই করবে ছেলে।

সুতরাং ছবিটি যে, অ্যাকশন দৃশ্যে পরিপূর্ণ তা বলাই বাহুল্য! জানা গিয়েছে, ছবিতে অ্যাকশনের জন্য নির্মাতারা সারা বিশ্ব থেকে ছয়জন অ্যাকশন ডিরেক্টরকে নিয়ে এসেছেন। যাঁদের মধ্যে রয়েছে, স্পাইরো রাজাতোস, ইয়ানিক বেন, ক্রেগ ম্যাক্রে, কেচা খামফাকদি, সুনীল রদ্রিগেস, এবং অ্যানাল আরাসু। প্রথম কোনও ভারতীয় চলচ্চিত্রে একসঙ্গে ছয়জন ভিন্ন ভিন্ন অ্যাকশন পরিচালককে আনা হল। জওয়ানের একটি ঘনিষ্ঠ একটি সূত্রের মতে, “জওয়ানের অ্যাকশন গুলি পরিচালনা করেছেন ৬ জন দাপুটে অ্যাকশন ডিরেক্টর৷ জওয়ানের বিস্তৃত অ্যাকশন দৃশ্যগুলির মধ্যে রয়েছে, হাতে-কলমে লড়াই, বাইক সিকোয়েন্স, হার্ট-পাউন্ডিং ট্রাক এবং গাড়ির ধাওয়া-সহ অনেক কিছু। সেগুলিই সব পরিচালনা করেছেন অ্যাকশন পরিচালকরা।” স্পাইরো রাজাতোস মুলত হলিউড সিনেমায় কাজের জন্য পরিচিত। তিনি ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’, ‘ক্যাপ্টেন আমেরিকা’, ‘টিনএজ মিউট্যান্ট নিনজা টার্টলস’-সহ একাধিক উচ্চ অ্যাকশন ছবিতে তাঁর দক্ষতা দেখিয়েছেন।

ইয়ানিক বেন হলিউডের পাশাপাশি তেলেগু এবং হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘ট্রান্সপোর্টার 3’, ‘ডানকার্ক’ এবং ‘ইনসেপশন’-এর পাশাপাশি তিনি ‘রইস’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘দারেদি’, ‘নেনোক্কাদিন’ -সহ একাধিক ছবিতে কাজ করেছেন। ক্রেগ ম্যাক্রে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন’-এর জন্য পরিচিত। কেচা খামফাকড়ি একজন ইংরেজ স্টান্ট পরিচালক। যিনি কন্নড়, মালয়ালম, হিন্দি, তামিল, ইংরেজি এবং তেলেগু-সহ একাধিক ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। তিনি ‘থুপাক্কি’, ‘বাহুবলী 2: দ্য কনক্লুশন’ এবং ‘বাঘি 2’-এর মতো ব্লকবাস্টারে কাজ করেছেন। সুনীল রড্রিগস ‘শেরশাহ’, ‘সূর্যবংশী’ এবং ‘পাঠান’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে তাঁর অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স পরিচালনার জন্য পরিচিত। আনাল আরাসু একজন ভারতীয় ফাইট মাস্টার বা অ্যাকশন কোরিওগ্রাফার। যিনি তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে