চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সকলকে টপকে দারুণ ফলাফল ‘জল থই থই ভালোবাসা’-র, তাহলে শীর্ষে কে?

নিজস্ব প্রতিনিধি: চলতি সপ্তাহে পুজোর আমেজে মেতে আছে বাঙালি। তাই টিভির দিক থেকে একেবারে মুখ ফিরিয়ে রয়েছেন বেশিরভাগ মানুষ। কিন্তু তার মাঝেও সিরিয়াল প্রেমীদের চোখ থাকেই সিরিয়ালের উপর। সঠিক সময়ে সিরিয়াল না দেখতে পারলেও কোনও না কোনও সময়ে পুনঃসম্প্রচারিত সিরিয়াল দেখে ফেলেন তাঁরা।তাই তাঁদের জানার অবশ্যই দরকার সিরিয়াল গুলির সাপ্তাহিক টিআরপির ফলাফল। কে কাকে টেক্কা দিল, তা না জানলে পেটের ভাত হজম হওয়াই মুশকিল। তবে চলতি সপ্তাহেও বেঙ্গল টপারের আসনে রয়েছেন অনুরাগের ছোঁয়া।

তবে সকলকে চমকে দিল জল থই থই ভালোবাসা। অপরাজিতা আঢ্যর ধারাবাহিক একেবারে পাঁচে জায়গা করে নিল। তবে চলতি সপ্তাহে দ্বিতীয় স্থান হাতছাড়া হল জগদ্ধাত্রীর। সেই জায়গায় যৌথভাবে রয়েছে নিম ফুলের মধু আর ফুলকি। কার কাছে কই মনের কথা-র ফলাফলও ভাল। চলতি সপ্তাহে এই মেগা চার নম্বরে। ষষ্ঠ স্থান দখলে রেখেছে তিনখানা ধারাবাহিক। রাঙা বউ, লাভ বিয়ে আজকাল আর তুঁতে। 

দেখে নিন টিআরপি-র সেরা দশে রয়েছে কোন কোন মেগা-

প্রথম: অনুরাগের ছোঁয়া (৮.৩) (স্টার জলসা) 

দ্বিতীয়: নিম ফুলের মধু / ফুলকি (৭.৬) (জি বাংলা) 

তৃতীয়: জগদ্ধাত্রী (৭.৫) (জি বাংলা) 

চতুর্থ: কার কাছে কই মনের কথা (৬.৯)(স্টার জলসা) 

পঞ্চম: জল থই থই ভালোবাসা (৬.৫)(স্টার জলসা) 

ষষ্ঠ: রাঙা বউ (জি বাংলা)/ লাভ বিয়ে আজকাল (স্টার জলসা) / তুঁতে (৬.৪) (স্টার জলসা) 

সপ্তম: হরগৌরী পাইস হোটেল সন্ধ্যাতারা (৬.২)(স্টার জলসা) 

অষ্টম: তোমাদের রাণী (৫.৫)(স্টার জলসা) 

নবম: ইচ্ছে পুতুল (৫.৪) (জি বাংলা) 

দশম: বাংলা মিডিয়াম (৫.৩)(স্টার জলসা)। 

তবে পুজোর সপ্তাহে দর্শকদের অভাবে বেশ খানিকটা কমবে। ফলত পরের কয়েক সপ্তাহ টালমাটাল থাকবে সিরিয়ালগুলির টিআরপির পরিস্থিতি। 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

দাদুর মৃত্যুতে শোকাহত ‘সাইয়ারা’-র অনীত পাড্ডা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন অভিনেত্রী…

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ