প্রভাস-তৃপ্তির ‘স্পিরিট’ থেকে বাদ পড়েছেন প্রকাশ রাজ, গুজব ছড়াতেই কী বললেন অভিনেতা?

গুজব ছড়াতেই প্রতিক্রিয়া জানালেন প্রকাশ রাজ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটারে) লিখেছেন, 'সকল বিষাক্ত-ফেকনিউজ বিক্রেতাদের নজর, স্পিরিট সিনেমার উপর।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী পরিচালক সন্দীপ ভাঙার ‘স্পিরিট’ বহুদিন ধরে বিতর্কে। ছবিতে প্রথমে দীপিকা পাড়ুকোনের অভিনয়ের কথা ছিল। কিন্তু ৮ ঘন্টার বেশি শুটিং করতে পারবেন না, এমন দাবি করে ছবি থেকে বাদ পড়েন দীপিকা। তাঁর জায়গায় নেওয়া হয়েছে তৃপ্তি দিমরিকে। ইতিমধ্যেই ছবির পোস্টার রিলিজ করেছে তা নিয়েও জোর বিতর্ক হয়েছে নেটমহলে। আবার শোনা যাচ্ছে, ছবি থেকে বাদ দেওয়া হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা প্রকাশ রাজকেও। যাঁর ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকার কথা ছিল, কিন্তু ‘সৃজনশীল পার্থক্যের’ কারণে অভিনেতাকে প্রকল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে খবর ছিল।

সূত্রের আরও খবর, হায়দরাবাদে ‘স্পিরিট’-এর শুটিং সেটে উদ্ভূত কিছু সমস্যার কারণে অভিনেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যা। গুজব ছড়াতেই প্রতিক্রিয়া জানালেন প্রকাশ রাজ। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটারে) লিখেছেন, ‘সকল বিষাক্ত-ফেকনিউজ বিক্রেতাদের নজর, স্পিরিট সিনেমার উপর। আপনাদের জানিয়ে রাখি, এই ছবিতে আমার দৃশ্যের শুটিং এখনও শুরুও হয়নি।তোমরা এগুলোকে গল্প বানানো বন্ধ করো।’

 

এরপর একটি সাক্ষাৎকারে ৬০ বছর বয়সী অভিনেতা বলেছেন, ‘এগুলি বাজে জল্পনা। আমি এটি সম্পর্কে অবগত নই। আমি ছবিটির অংশ আছি এখনও।’ একটি প্রতিবেদন জানা গিয়েছিল যে, স্পিরিটের হায়দরাবাদের শুটিংয়ে প্রকাশ রাজ এবং সন্দীপ ভাঙার মধ্যে তীব্র মতবিরোধ হয়েছিল, স্ক্রিপ্ট এবং একটি নির্দিষ্ট দৃশ্যের সম্পাদনা নিয়ে। যার ফলে অভিনেতা এবং নির্মাতাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। আর অভিনেতার শুটিংয়ের সময় কিছু আচরণগত সমস্যা প্রযোজনা দলের ভাল লাগেনি। যার ফলে শেষ পর্যন্ত প্রবীণ অভিনেতার সঙ্গে স্পিরিটের টিম সম্পর্ক ছিন্ন করে। স্পিরিট, ২০২৭ সালের মার্চ মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতে আসছে iQOO16, থাকবে দ্রুতগতির Snapdragon 8 প্রসেসর

আজকের রাশিফলঃ বিপুল পরিমানে অর্থলাভ, স্বাস্থ্য নিয়ে সাবধান!

গুগল ড্রাইভ ছাড়াই হোয়াটসঅ্যাপ ব্যাকআপ! মিলবে ২ জিবি স্টোরেজ

কম বাজেটে সেরা পারফরম্যান্স, দেখে নিন ভারতের সেরা ৫টি গিজার  

শ্রীবিষ্ণুর জাগরণেই ভাগ্যবদল! আর্থিক লাভের যোগ এই ৩ রাশির

দেবদেবীদের হাতের ভঙ্গিতেই লুকিয়ে গভীর রহস্য, জানেন কোন মুদ্রার কী অর্থ?

ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের দিন শেষ! ২০২৭ থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

মাইক্রোওয়েভে লেবু দিলে কি বেশি রস মেলে? জেনে নিন সহজ টিপস

বাংলায় প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিশেষ আধিকারিক নিয়োগ, শুভেন্দুকে আশ্বাস রেলমন্ত্রীর

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, বন্দে ভারত-সহ বাতিল একগুচ্ছ দূরপাল্লার ট্রেন

ঘূর্ণিঝড় ‘আকভান’ বাঁক নিতেই বিপদ বাড়ল বাংলার, রাত থেকেই তুমুল বৃষ্টির পূর্বাভাস

আনলিমিটেড কল, মাত্র ১৭২ টাকা থেকেই শুরু! ৩টি নতুন সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL

ICAR ১,৩৯৩ পদে কর্মী নিয়োগ! টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শুরু আবেদন

গাড়ির PUC Certificate নিয়ে নতুন নির্দেশ কেন্দ্রের, জানুন…