জাতীয় পুরস্কার জয় উদযাপনে সপরিবারে আল্লু অর্জুন

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। দেখা দেখা গিয়েছে, আল্লু অর্জুন তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি এবং তাঁর সন্তানদের খুশিতে আলিঙ্গন করছেন এবং বৌ-এর গালে চুম্বনও এঁকে দেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টা আগেই  ঘোষিত হয়েছে জাতীয পুরস্কার। বলিউডের সবাইকে টেক্কা দিয়ে সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জয় করে নিয়েছেন তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ‘পুষ্পা দ্য রাইজ’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে স্বীকৃতি পেলেন আল্লু অর্জুন। জয়ের পরেই উচ্ছ্বাসে ভাসলেন অভিনেতা পরিবার। সবকিছু ঠিক থাকলে আগামী বছরেই মুক্তি পাবে ‘পুষ্পা ২’। ইতিমধ্যেই ছবির টিজার এবং আল্লুর প্রথম লুক প্রকাশ্যে এসেছে। এদিন জাতীয় পুরস্কার জয়ের প্রতিক্রিয়া জানালেন অভিনেতা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়, নিঃসন্দেহে অভিনেতার কেরিয়ারের একটি বিশেষ সম্মান। ২৪ আগস্ট বৃহস্পতিবার নিউ দিল্লীর মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

৬৯ তম জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড। সেখানেই ২০২১-২০২২ সালের চলচ্চিত্রের সেরাদের নাম ঘোষণা করা হয়েছে। আর আল্লু অর্জুন তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম অভিনেতা যিনি সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতেছেন। এদিন হিন্দি থেকে তেলেগু, ওড়িয়া, একাধিক চলচ্চিত্র শিল্প স্বীকৃতি লাভ করেছে। তেলুগু ইন্ডাস্ট্রি প্রায় ছয়টি জাতীয় পুরস্কার জিতেছে। এদিন আল্লু অর্জুন স্ত্রী স্নেহা রেড্ডি এবং পুষ্পা টিমের সঙ্গে বিজয় উৎসব পালন করেছেন। পুষ্পা বক্সঅফিসের অনেক রেকর্ড ভেঙে দিয়েছে।

এই ছবির জন্যেই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আল্লু। অভিনেতা এবং পুষ্পের পুরো টিম সহ জয় উদযাপন করেছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে। দেখা দেখা গিয়েছে, আল্লু অর্জুন তাঁর স্ত্রী স্নেহা রেড্ডি এবং তাঁর সন্তানদের খুশিতে আলিঙ্গন করছেন এবং বৌ-এর গালে চুম্বনও এঁকে দেন অভিনেতা। অনেকেই অভিনেতাকে শুভেচ্ছা জানাতে এদিন তাঁর সোশ্যাল হ্যান্ডেলে ভিড় জমিয়েছেন। পুষ্পা সহ-অভিনেতা রশ্মিকা মান্দান্নাও আল্লু অর্জুনকে মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। আল্লু অর্জুন এবং সুকুমার তাঁদের ছবি পুষ্পা’র মাধ্যমে ইতিহাস তৈরি করেছেন। চলচ্চিত্রটি এখনও পর্যন্ত সর্বোচ্চ আয়কারী তেলেগু চলচ্চিত্রের একটিতে পরিণত হয়েছে।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6