করণ জোহরের নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েই দু’টি সম্পত্তি কিনলেন কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান প্রবীণ প্রযোজক আনন্দ পণ্ডিতের সহযোগিতায় রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। গত সপ্তাহে আন্ধেরিতে ২,০০০ বর্গফুটের দুটি আবাসন কিনেছেন কার্তিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ভুল ভুলাইয়া ৩’-এর সাফল্যের পরে নতুন ছবির ঘোষণা করেননি কার্তিক আরিয়ান। গত ১ নভেম্বর দিওয়ালি উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া ৩’। ভুল ভুলাইয়া সিরিজের ২ টি অংশে রুহ বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান। হ্যান্ডসাম নায়কের অভিনয় থেকে তাঁর ব্যবহার সবেতেই মুগ্ধ ভক্তরা। অল্প বয়সেই বলিউডে সফলতা পাচ্ছেন কার্তিক আরিয়ান। এবার শোনা যাচ্ছে প্রযোজক-পরিচালক করণ জোহরের ছবিতে কাজ করতে চলেছেন কার্তিক আরিয়ান। করণ জোহরের আসন্ন চলচ্চিত্র ‘তু মেরি ম্যায় তেরা মে তেরা তু মেরি’-এ মুখ্য ভূমিকায় দেখা যাবে কার্তিক আরিয়ানকে।

গুঞ্জন, এই ছবিটির জন্যে কার্তিক ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, সম্প্রতি মুম্বইয়ের আন্ধেরিতে দুটি বিলাসবহুল সম্পত্তি কিনেছেন কার্তিক আরিয়ান। প্রতিবেদন অনুযায়ী, কার্তিক আরিয়ান প্রবীণ প্রযোজক আনন্দ পণ্ডিতের সহযোগিতায় রিয়েল এস্টেটে বিনিয়োগ করেছেন। গত সপ্তাহে আন্ধেরিতে ২,০০০ বর্গফুটের দুটি আবাসন কিনেছেন কার্তিক। তবে কার্তিক আরিয়ান শুধু বলিউডে নয়, মুম্বইয়ের প্রতিযোগিতামূলক রিয়েল এস্টেট বাজারেও নিজের একটি পোর্টফোলিও বানিয়েছেন। তার রিয়েল এস্টেটের মধ্যে রয়েছে জুহুতে দুটি দুর্দান্ত অ্যাপার্টমেন্ট, যার প্রতিটির মূল্য ১৭.৫ কোটি টাকা। যদিও অ্যাপার্টমেন্টগুলি ৪.৫ লক্ষ টাকার বিনিময়ে লিজ দেওয়া হয়েছে। এছাড়াও অভিনেতা বিনিয়োগের মধ্যে ভিরা দেশাই-এ একটি ২,০০০-বর্গফুটের অফিস রয়েছে।

যে এলাকায় অমিতাভ বচ্চন এবং অজয় ​​দেবগনরা অফিস কিনে ভাড়া দিয়েছেন। উপরন্তু, কার্তিক ভার্সোভায় একটি অ্যাপার্টমেন্টের মালিক। ২০২৪ কার্তিক আরিয়ানের দুটি বড় ছবি, ভুল ভুলাইয়া 3 এবং চান্দু চ্যাম্পিয়ন মুক্তি পেয়েছে। কার্তিক আরিয়ানের আসন্ন ছবি করণ জোহরের ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘তু মেরি ম্যায় তেরা মে তেরা তু মেরি’। যেটি ২০২৬ সালে মুক্তি হবে। সিনেমাটির বাজেট অনুমান করা হয়েছে ১৫০ কোটি টাকা। ছবিটি পরিচালনা করছেন সমীর বিদ্যান্স, যিনি এর আগে ‘সত্যপ্রেম কি কথা’তে কার্তিকের সঙ্গে সহযোগিতা করেছিলেন।

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার

ন্যায্য মূল্য ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ, বন্ধ করা হল দোকান

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

MIO AMORE-র আউটলেটে বাসি খাবার, চিকেন প্যাটিসে ভর্তি ছত্রাক, চাঞ্চল্য

PTS-এ চাঞ্চল্যকর ঘটনা, শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশকর্মীর মৃতদেহ উদ্ধার

গুগল ম্যাপের ভুলে ২০ ফুট গভীর খাদে বাইকচালক, রাতভর তল্লাশির পর সকালে মিলল খোঁজ