‘ভালবাসা ছাড়া জীবন অর্থহীন’, বিজয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মাঝেই রহস্যময় পোস্ট তৃষার

রবিবার, রাতে অভিনেত্রী ইনস্টাগ্রামে শান্তি, আত্মমর্যাদা এবং ভালবাসাকে কেন্দ্র করে একটি ভিডিও উক্তি শেয়ার করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। ২০২৪ সালের দল গঠনের পর এটাই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া থালাপথি বিজয়ের TVK-এর প্রথম ভোট লড়াই। দলের হয়ে তামিলনাড়ুর দুটি আসন থেকে লড়বেন বিজয় নিজেই। কিন্তু যখন অভিনেতা ভোট প্রচার নিয়ে ব্যস্ত, ঠিক তখনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে তোলপাড়। বিশ্বাসঘাতকতার অভিযোগ নিয়ে ডিভোর্সের আবেদন করেছেন অভিনেতার স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম। পাশাপাশি একজন অভিনেত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগও এনেছেন তিনি। কিন্তু তাঁর নাম প্রকাশ্যে আনেননি। কিন্তু সকলের ধারণা অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গেই প্রেম করছেন বিজয়। আর ভোটের পরেই তাঁরা বিয়ে করবেন। দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে বহুবার। চলমান এই গুঞ্জনের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় প্রেম ও শান্তি নিয়ে রহস্যময় পোস্ট করলেন তৃষা। শান্তি নিয়ে কথা বললেন।

রবিবার, রাতে অভিনেত্রী ইনস্টাগ্রামে শান্তি, আত্মমর্যাদা এবং ভালবাসাকে কেন্দ্র করে একটি ভিডিও উক্তি শেয়ার করেছেন। যেখানে লেখা ছিল, ‘আমি জীবনের এমন এক পর্যায়ে আছি, যেখানে আমার আর তর্ক করতে ভাল লাগে না। আপনি যদি বলেন হাতি উড়তে পারে, তাহলে আমি এটাই বিশ্বাস করব। কারণ আপনাকে বোঝানোর মতো আগ্রহ আমার নেই। আমি এখন একটি বিশ্বাস করি, সঠিক হওয়ার চেয়ে শান্তি বেশি মূল্যবান। তাই ব্যাখ্যা করার চেয়ে চুপ থাকা ভাল। সবাই আপনার মনোযোগ পাওয়ার যোগ্য নয়। কিছু তর্ক ভুল বোঝাবুঝি নয়। সেগুলি নিজেকে নিঃশেষ করার জন্যে যথেষ্ট। তাই আমি এগুলো প্রত্যাখ্যান করেছি। আর হাসি এবং নিজের শান্তি বজায় রাখার চেষ্টা করছি। উন্নতি অনেকটাই এইরকম। কিছু বলার থেকে নির্বিকার থাকাই ভাল।’ ভিডিওটির সঙ্গে তৃষা ভালবাসা ছাড়া জীবন অর্থহীন—এই বিষয়েও একটি উক্তি শেয়ার করেছেন। উক্তিটি ছিল, ‘জীবনে ভালবাসাই সবকিছু নয়, অথচ ভালবাসা ছাড়া সবকিছুই অর্থহীন।’

 

প্রসঙ্গত, তৃষা এবং বিজয় বছরের পর বছর ধরে জনপ্রিয় অন-স্ক্রিন জুটি। তাঁরা ‘ঘিল্লি’ এবং ‘লিও’-এর মতো একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তৃষা বিজয়ের ‘দ্য গোট’ ছবিতেও অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন চলছে। তবে বিজয়ের স্ত্রী বিবাহবিচ্ছেদের আবেদন করার পর থেকে এই গুজব আরও জোরালো হয়েছে। তবে, বিজয় বা তৃষা কেউই প্রকাশ্যে এই জল্পনা নিয়ে কোনও মন্তব্য করেননি। জানা গিয়েছে, সঙ্গীতা ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহবিচ্ছেদের জন্য চেঙ্গালপাট্টু জেলার একটি পারিবারিক আদালতে আবেদন করেছেন। সঙ্গীতা তাঁর আবেদনে বলেছেন, ২০২১ সাল থেকে বিজয় তাঁকে অবজ্ঞা করছে এবং পরোক্ষভাবে পরিত্যাগ করছে, যার ফলে তিনি শ্বশুরবাড়িতেই আলাদা থাকতে বাধ্য হচ্ছেন। তবে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পরেই, চেন্নাইতে প্রযোজক কল্পতী সুরেশের ছেলের বিয়েতে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা গিয়েছিল, যা জল্পনা আরও উস্কে দেয়।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের