ক্লান্ত, তবে কী অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? পোস্ট ঘিরে হইচই হতেই মুখ খুললেন বিগ বি

কাজে গেলে রাত ২ টো নাগাদ ছুটি পাওয়া যায়। ঘর পৌঁছতে পৌঁছতে ৩-৪ টা বেজে যায়। আর যখন মানুষ সকালে কাজে যায়, আমরা শয্যার সময় হয়। তাই ঠাট্টা করে বলেছিলাম

Share:

নিজস্ব প্রতিনিধি: অবসর নিচ্ছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। সম্প্রতি ‘এবার যাওয়ার সময় এসেছে’, এমনই একটি পোস্ট শেয়ার করে রীতিমতো হুলস্থূল ফেলে দিয়েছিলেন অমিতাভ বচ্চন। বয়স ৮২ হতে চলল, কিন্তু এখনও দাপিয়ে অভিনয় করে চলেছেন অভিনেতা। এ বয়সেও তাঁর এতটা ফিটনেস দেখে রীতিমতো কুপোকাত হয়ে যান তরুণ প্রজন্মের তারকারা। নেই নেই করে বলিউডে প্রায় ৫০ বছর কাটিয়ে ফেললেন কিংবদন্তি অভিনেতা। বলিউডে তাঁর অবদান অনস্বীকার্য। তাই স্বাভাবিক ভাবেই কোনও প্রসঙ্গ ছাড়া অভিনেতার ‘টাইম টু গো’ পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এমনকী কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে যায়। ভক্তরা ভাবতে শুরু করেন, অভিনেতা ঠিক আছেন কিনা, তিনি কি অবসরের ইঙ্গিত দিচ্ছেন, তিনি কী ক্লান্ত?

অবশেষে বিগ বি তাঁর শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এই জল্পনা নিয়ে নীরবতা ভেঙেছেন। নির্মাতাদের শেয়ার করা আগামী এপিসোডের প্রোমোতে, একজন ভক্তকে অভিনেতাকে তাঁর ভাইরাল ‘টাইম টু গো’ টুইট সম্পর্কে প্রশ্ন করতে দেখা যায়। তখনই অভিনেতা তাঁকে উত্তর দেন, “ওই লাইনের মধ্যে একটি কথা ছিল যে, যাওয়ার সময় এসেছে, তাতে কী ভুল ছিল?” এরপর দর্শক মহল থেকে একজন ভক্ত জিজ্ঞাসা করেন, আপনি কি কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন? এরপর অভিনেতা বলেন, “আরে ভাইলোগ, রিয়্যালিটি শো-এর সেট থেকে রাত ১টার আগে ছুটি মেলে না। আবার কাজে যাওয়ার সময় চলে আসে। গজব কথা বল তোমরা! কাজে গেলে রাত ২ টো নাগাদ ছুটি পাওয়া যায় না। ঘর পৌঁছতে পৌঁছতে ৩ টা বেজে যায়। ঘুমতে ঘুমতে আবার পরের দিন সকাল চলে আসে। তাই ঘুমের চোখে লিখেছিলাম যে, আমার যাওয়ার সময় চলে এসেছে! পরের দিন আবার কাজে ফিরতে হবে, ঘুমের চোখে থাকায় পুরো পোস্ট লিখতে পারিনি, ওই অর্ধেক পোস্ট পড়েই শঙ্কিত অনুরাগীরা।”

বিগ বি-র উত্তরে তুমুল করতালির সুর ভেসে ওঠে। আর ভক্তরা স্বস্তি পান যে, অমিতাভের অবসরের বিষয়টি আদতে একটি গুজব, মেগাস্টার আরও দীর্ঘ সময় কাজ করবেন, তিনি কোথাও যাচ্ছেন না এবং ক্লান্ত নন। তবে, শুক্রবার ভোরবেলা অভিনেতা আরও একটি রহস্যময় পোস্ট শেয়ার করেছেন। যেখানে তিনি লেখেন, “যাবো নাকি থামব?” এতেও সন্দেহ প্রকাশ করেছেন অভিনেতার ভক্তরা। কাজের ক্ষেত্রে, বিগ বিকে পরবর্তী দেখা যাবে, “সেকশন ৮৪”, যা ঋভু দাশগুপ্তের লেখা পরিচালিত। ব্লকবাস্টার “কল্কি ২৮৯৮ এড”-এর দ্বিতীয় কিস্তিতেও তাঁকে অমর মহাভারত চরিত্র অশ্বত্থামার ভূমিকায় দেখা যাবে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম