আলিবাগে ১০ কোটিতে ১০,০০০ বর্গফুটের জমি কিনলেন অমিতাভ বচ্চন

আলিবাগে ২০ একর প্লট ডেভেলপমেন্ট যা গত বছরের এপ্রিলে চালু হয়েছিল। রিয়েল এস্টেট শিল্প সূত্র জানিয়েছে, বচ্চন যে প্লটটি প্রায় ১০,০০০ বর্গফুট পরিমাপের একটি বাড়ি তৈরি করতে চান এবং এর মূল্য ১৪.৫ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার সকাল থেকেই ইন্টারনেট ব্যস্ত মেগাস্টার অমিতাভ বচ্চনের ৯০ শতকের লুক দেখে। অভিনেতাকে আগামিতে দেখা যাবে প্রভাস-দীপিকার কল্কি 2898 খ্রিস্টাব্দে। সেখানেই অভিনেতাকে মহাভারতের অশ্বত্থামা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি মহাভারত দ্বারা অনুপ্রাণিত। আর ছবিতে অমিতাভ বচ্চনের প্রথম লুক সামনে আসা মাত্রই হৈচৈ পড়ে গিয়েছে চারিদিকে। কারণ AI-দ্বারা যুবক অমিতাভকে দেখানো হয়েছে। যা দেখে রীতিমতো চমকে গিয়েছেন ভক্তরা। তাঁর এই লুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অমিতাভের ছেলে এবং মেয়েও। সে যাই হোক, অমিতাভ বচ্চন, বলিউডের একজন বিগ নেম। প্রায় ৫ দশক ধরে বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তাঁর সম্পত্তির পরিমাণও বিপুল।

মুম্বইতে একাধিক বাংলো রয়েছে তাঁর। গতবছর ৫০ কোটার বাংলো মেয়ে শ্বেতা নন্দাকে উপহার দিয়েছেন অভিনেতা। এবার শোনা যাচ্ছে, অভিনেতা তাঁর সম্পত্তিতে যোগ করলেন আরেক নতুন সম্পত্তি। মহারাষ্ট্রের মুম্বাইয়ের কাছে আলিবাগে ১০,০০০ বর্গফুট জমি কিনেছেন অমিতাভ, যার মুলত ১০ কোটি, গত সপ্তাহে তাঁর লেনদেনটি সম্পন্ন হয়েছে। এর আগে অযোধ্যায় রামমন্দিরের ১৫ মিনিট দূরত্বে একটি সম্পত্তি কিনেছিলেন অভিনেতা। তবে সেখানে তিনি কি করবে সেটা এখনও জানান নি। সম্ভবত বিলাসবহুল রিসোর্ট করতে পারেন পর্যটকদের জন্যে। এবার আলিবাগে A Alibaug নামে একটি প্লটটি কিনলেন তিনি। আলিবাগে ২০ একর প্লট ডেভেলপমেন্ট যা গত বছরের এপ্রিলে চালু হয়েছিল। রিয়েল এস্টেট শিল্প সূত্র জানিয়েছে, বচ্চন যে প্লটটি প্রায় ১০,০০০ বর্গফুট পরিমাপের একটি বাড়ি তৈরি করতে চান এবং এর মূল্য ১৪.৫ কোটি টাকা।

২০২৩ সালে, অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর স্ত্রী জয়া বচ্চন তাদের ৪৯ বছর বয়সী কন্যা শ্বেতা নন্দাকে উপহার হিসাবে জুহুতে তাঁদের প্রথম বাড়ি প্রতিক্ষা বাংলো উইল করে দিয়েছেন। ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার শোলে-এর সাফল্যের পরপরই প্রতিক্ষা ছিল জুহুর প্রথম বাংলো। জুহুতে অভিনেতার পরিবারের মালিকানাধীন অন্যান্য সম্পত্তিগুলির মধ্যে রয়েছে জনক বাংলো যা অফিস হিসাবে বেশি ব্যবহৃত হয়, অন্য দুটি বাংলো ভাতসা এবং আম্মু, যার কিছু অংশ সিটিব্যাঙ্ককে লিজ দেওয়া হয়েছিল এবং ২০২১ সালে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পুনরায় লিজ দেওয়া হয়েছিল।২০২১ সালে, বচ্চন নতুন দিল্লির গুলমোহর পার্কের সোপান বাংলোটি নেজোন গ্রুপ অফ কোম্পানির সিইও অবনি বাদেরকে ২৩ কোটিতে বিক্রি করেছিলেন। ২,১০০ বর্গফুটের বাড়িটি তেজি বচ্চনের নামে নিবন্ধিত ছিল এবং প্রতিক্ষায় যাওয়ার আগে তার বাবা-মা এই বাড়িতে থাকতেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের