অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন, কী করবেন তাও জানালেন বিগ বি

সূত্রের খবর, এই জমিতে অভিনেতা তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক সম্পত্তি কিনছেন অমিতাভ বচ্চন। দিন কয়েক আগেই ৪৩ কোটি টাকায় মুম্বইয়ের একটি বিলাসবহুল সম্পত্তি বেচেছিলেন তিনি। যেটি তিনি কিনেছিলেন ৩১ কোটি টাকায়। যাতে বোঝা যায়, অভিনেতার পাশাপাশি একজন পারফেক্ট ব্যবসায়ীও বটে তিনি। এবার অযোধ্যায় ৫৪,৪৫৪ বর্গফুটের আরও একটি জমি কিনলেন মেগাস্টার অমিতাভ বচ্চন। যা শ্রদ্ধেয় রামমন্দির থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। সূত্রের খবর, এই জমিতে অভিনেতা তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের জন্য একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করবেন।

২০১৩ সালে অভিনেতার বাবা হরিবংশ রাই বচ্চন মেমোরিয়াল ট্রাস্ট চালু করেছিলেন। সেই ট্রাস্টের অধীনে অযোধ্যায় ৫৪,৪৫৪ বর্গফুট জমি কেনা হয়েছে। সেখানে বিখ্যাত হিন্দি কবির জীবন ও কর্মের প্রতি নিবেদিত একটি স্মৃতিস্তম্ভ গড়ে তোলা হবে। এই বিষয়ে অযোধ্যার স্ট্যাম্প ও রেজিস্ট্রেশন বিভাগের সহকারী মহাপরিদর্শক জানিয়েছেন, “ইতিমধ্যেই বিক্রয় দলিল সম্পন্ন হয়েছে। স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ভবন পরিকল্পনা অনুমোদিত হলে, দুটি বিনিয়োগের উদ্দেশ্য এখানে ঠিক কী নির্মাণ হতে চলেছে তা জানা যাবে।” তবে এটি অযোধ্যায় বচ্চন দম্পতির দ্বিতীয় জমি ক্রয়। ২০২৪ সালের জানুয়ারিতে, অর্থাৎ রাম মন্দির উদ্বোধনের আগে অযোধ্যার সরযূতে জমি ১৪.৫০ কোটি টাকা মূল্যের একটি বিস্তীর্ণ জমি কিনেছিলেন মেগাস্টার।

জানা গিয়েছিল সেখানে তিনি একটি রিসর্ট প্রতিষ্ঠা করবেন। জমিটি ১০,০০০ বর্গফুট জুড়ে বিস্তৃত। তিনি ১৪.৫০ কোটি টাকা দিয়ে চুক্তি করেন। তাঁর সম্পত্তিটি রাম জন্মভূমি মন্দির থেকে মাত্র ১৫ মিনিট দূরে অবস্থিত। এর আগে, একটি সরকারী বিবৃতিতে, বিগ বি উল্লেখ করেছিলেন যে, অযোধ্যা তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। অযোধ্যার কালজয়ী আধ্যাত্মিকতা এবং সাংস্কৃতিক ঐশ্বর্য ভৌগোলিক সীমানা তাঁকে টানে সবসময়ই। আসলে অযোধ্যার আশেপাশের শহর প্রয়াগরাজ (পূর্বে, এলাহাবাদ) বিগ বি-এর জন্মস্থান।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!