Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘যাওয়ার সময় চলে এসেছে’, অমিতাভের পোস্ট ঘিরে হুলুস্থুলু নেটদুনিয়ায়

সম্প্রতি অমিতাভ বচ্চনের 'চলে যাওয়ার সময় এসেছে' পোস্টটি দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন অনুরাগীরা! কোথায় যাচ্ছেন তিনি, তবে কি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন অমিতাভ বচ্চন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘যাওয়ার সময় চলে এসেছে’, মেগাস্টার অমিতাভ বচ্চনের সাম্প্রতিক পোস্ট ঘিরে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। অমিতাভ বচ্চন, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির কিংবদন্তি। ৫০ বছর ধরে বলিউডে রাজত্ব করছেন অমিতাভ বচ্চন। শুধু তিনি নন, তাঁর পরিবারের সকলেই বলিউডেরর প্রথম সারির তারকা। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক সক্রিয় অভিনেতা। প্রায় প্রতিদিনই নানারকম ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন তিনি। যেখানে তাঁর অতিত অভিজ্ঞতা থাকে, আবার দেশের নানান বিষয় নিয়েও পোস্ট থাকে। কিন্তু সম্প্রতি অমিতাভ বচ্চনের ‘চলে যাওয়ার সময় এসেছে’ পোস্টটি দেখে রীতিমতো ঘাবড়ে গেলেন অনুরাগীরা! কোথায় যাচ্ছেন তিনি, তবে কি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন অমিতাভ বচ্চন?

হ্যাঁ, এমন প্রশ্নই সকলের মনে ঘুরপাক খাচ্ছে। শুধু তিন তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে লিখেছেন, ‘T5281.. Time to go….’। এই পোস্টটি ভাইরাল হতেই ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেউ জিজ্ঞাসা করেছেন, পোস্টটি দ্বারা অভিনেতা কী বোঝাতে চাইছেন? আবার একজন লিখেছেন, “আপনি কোথায় যাচ্ছেন?” কিন্তু অভিনেতা কেন এমন পোস্ট শেয়ার করলেন তা স্পষ্ট নয়। গত বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’ সিজন শেষ হওয়ার দিন অভিনেতা চোখের জলে সবাইকে বিদায় জানিয়ে ছিলেন। এবং বলেছিলেন, আর ফেরা হবে কিনা জানা নেই। তাতে রীতিমতো উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন ৮২ বছর বয়সী কিংবদন্তির ভক্তরা।

 

যদিও এ বছর ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঞ্চালনায় অমিতাভকে দেখে সেই উদ্বেগ কেটে গিয়েছে ভক্তদের। কিন্তু অভিনেতার সাম্প্রতিক ‘চলে যাওয়ার সময় এসেছে’ পোস্টটি নতুন করে ভক্তদের মনে উদ্বেগ বাড়িয়েছে। বিগ বি প্রায়শই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করেন। সম্প্রতি, তিনি তার ছেলে এবং অভিনেতা অভিষেক বচ্চনের জন্মদিন উপলক্ষে একটি বিরলতম পুরনো ছবি শেয়ার করেছিলেন। তাতে ভক্তরা মুগ্ধ হয়েছিলেন। কাজের ক্ষেত্রে অমিতাভ বচ্চনকে শেষবার রজনীকান্ত অভিনীত ভেত্তাইয়ান ছবিতে দেখা গিয়েছিল, যেখানে মালায়ালাম তারকা ফাহাদ ফাসিলও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। বিগ বি বর্তমানে জনপ্রিয় সনি টিভি গেম শো, কৌন বনেগা ক্রোড়পতির সর্বশেষ সিজনটি উপস্থাপনা করছেন।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের