HOLI 2023: বুকে ব্যথা নিয়েই জলসায় হোলি উদযাপন অমিতাভের

আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। চিকিৎসকদের পরামর্শগুলি আলিঙ্গন করছি। সবাইকে হোলির শুভেচ্ছা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রঙের উৎসবে গোটা দেশ। শাস্ত্রমতে বাংলায় দোল উৎসবের ঠিক পরেরদিনই পালিত হয় হোলি। আমজনতার পাশাপাশি এদিন রঙের উৎসবে মেতে ওঠে সেলিব্রিটিরাও। গতকালই একটি পোস্টের মাধ্যমে মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই জানিয়েছিলেন, হায়দ্রাবাদে নাগ অশ্বিনীর প্রজেক্ট কে-চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যে শুটিংয়ের সময়ে চরম আহত হয়েছেন অমিতাভ বচ্চন। বুকের পাঁজরের কার্টিলেজে আঘাত পেয়েছেন তিনি। সব শুটিং বাতিল করেছেন। এই খবর শোনার পরেই অভিনেতার ভক্তমহলে শুরু হয় চরম উদ্বেগ।

যদিও ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা নিজেই জানিয়েছেন যে, তিনি এখন ভালো আছেন। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। চেন্নাইতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও ডাক্তার কতগুলি পরীক্ষা-নিরিক্ষা করে ছেড়ে দিয়েছেন। আপাতত মুম্বই ফিরে এসেছেন অভিনেতা, জলসার বাড়িতে বিশ্রামে রয়েছেন।তবে অসুস্থ থাকলেও রঙের উৎসবে মেতে উঠতে ভোলেননি তিনি। সোমবার রাতে তাঁর মুম্বইয়ের বাসভবন জলসায় অনুষ্ঠিত হয়েছে হোলিকা উদযাপন।

সেই ছবি এদিন ভাগ করে নিয়েছেন অভিনেতা তাঁর টুইটারে। লিখেছেন, “গত রাতে জলসায় ‘হোলিকা’ জ্বালানো হয়েছিল, হোলির দিন তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলেও এখন তা সুসম্পন্ন হয়েছে। হোলি আজ পালিত হচ্ছে। ঠিক কবে হোলির দিনক্ষণ ছিল, তা না জানার কারণে ঠিকমতো জোগাড় করা হয়নি সবকিছু। এই আনন্দ উৎসব উদযাপনের জন্য আমার শুভেচ্ছা সবাইকে।” তিনি ভক্তদের উদ্দেশ্যে আরো জানিয়েছেন, “এটাই সময় নিজেকে আবারও রিচার্জ করতে। আমার সুস্থতার জন্যে যারা প্রার্থনা করছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ যে আমার কাছে এত সুন্দর একটি পরিবার রয়েছে।আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি। চিকিৎসকদের পরামর্শগুলি আলিঙ্গন করছি। সবাইকে হোলির শুভেচ্ছা।” 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের