অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

ভিড়ের চোটে মেগাস্টার অমিতাভ বচ্চনের জলসার বাড়িতে জ্ঞান হারালেন এক ভক্ত। প্রতি রবিবার ছুটির দিনে জলসার বাড়ির বাইরে ভক্তদের দেখা দেন বলিউডের 'শেহেনশাহ'।

Share:

নিজস্ব প্রতিনিধি: চমকপ্রদ ঘটনা! ভিড়ের চোটে মেগাস্টার অমিতাভ বচ্চনের জলসার বাড়িতে জ্ঞান হারালেন এক ভক্ত। প্রতি রবিবার ছুটির দিনে জলসার বাড়ির বাইরে ভক্তদের দেখা দেন বলিউডের ‘শেহেনশাহ’। বছরের পর বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে। অমিতাভ বচ্চনকে এক ঝলক দেখার জন্যে প্রতি সপ্তাহের শেষে তাঁর জলসার বাড়িতে ভিড় জমান ভক্তরা। কাউকে নিরাশ না করে অভিনেতাও বাড়ি থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। আজ রবিবারও (২৪ মে) তাঁর ব্যতিক্রম হয়নি। সেই মুহূর্তে চরম অঘটন! অন্যান্য দিনের মতো আজও অমিতাভকে এক ঝলক দেখার জন্যে তাঁর জলসার বাসভবনে ভিড় জমিয়েছিলেন ভক্তরা। কিন্তু ব্যাপক কোলাহল, উত্তেজনার মধ্যে এক ভক্ত অজ্ঞান হয়ে পড়ে যান। তাতেই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অমিতাভ ভক্তদের শুভেচ্ছা জানাতে জলসা থেকে বের হচ্ছেন। তখনই তাঁকে দেখার জন্যে ভক্তদের ভিড় উপচে পড়ে। তার মধ্যে বাইরে চড়া রোদ। ভিড় নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, যার ফলে পদপিষ্টের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। তখনই একজন ভক্ত অজ্ঞান হয়ে পড়ে যান, যার ফলে উপস্থিত সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তখন অনেকেই সাহায্যের জন্যে ব্যক্তির কাছে ছুটে আসেন। জল দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। তবে ভক্তটির বাড়ি কোথায়, তা জানা যায়নি। এই ঘটনাটি অনলাইনেও উদ্বেগের সৃষ্টি করেছে। অনেকেই অভিনেতার বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কয়েক দশক ধরেই, রবিবার জলসার বাইরে অমিতাভের দর্শন ভক্তদের কাছে প্রিয় হয়ে উঠেছে। ভক্ত-সমর্থকদের অভিবাদন জানাতে বেরিয়ে আসেন অভিনেতা, তখন ভক্তদের উল্লাস করতে দেখা যায়, কিংবদন্তির ছবি তোলেন সবাই। এদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুম্বইয়ে আসেন অমিতাভকে এক ঝলক দেখার জন্যে। এর আগে অভিনেতার অসুস্থতার কথা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল। জানা যায়, লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। যা ভক্তদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছিল। তবে পরে জানা যায়, তিনি হাসপাতালে ভর্তি হননি। বরং রুটিন চেকআপে গিয়ে ছিলেন। এই ঘটনার পর এটাই অভিনেতার প্রথম জনসমক্ষে উপস্থিতি। তবে তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন। এরপরে অমিতাভকে ‘কল্কি ২৮৯৮ খ্রিস্টাব্দ’-এর সিক্যুয়েলে দেখা যাবে। এরপর তাকে কোর্টরুম ড্রামা ‘সেকশন ৮৪’-তেও দেখা যাবে। যদিও ছবির শুটিং শেষ হয়েছে, কিন্তু নির্মাতারা এখনও মুক্তির তারিখ ঘোষণা করেননি।

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন