উপপ্রধান, বিধায়কের সঙ্গে ফুল্লরা গ্রামে অমিতাভ বচ্চন, ‘পঞ্চায়েত ৪’-এ বিগ বি-র এন্ট্রি পাক্কা?

সম্প্রতি ফুল্লরা গ্রামে পাড়ি দিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। সেখানে 'পঞ্চায়েত' প্রধান, বিধায়ক-সকলের সঙ্গে চায়ের আড্ডা দিতে দেখা যায় অমিতাভ বচ্চনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দারুণ খবর! ‘পঞ্চায়েত’ সিরিজের চতুর্থ সংস্করণে দেখা মিলতে পারে অমিতাভ বচ্চনের। একটি ছবি প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘পঞ্চায়েত’ বলিউডের অন্যতম বিখ্যাত ওয়েব সিরিজ। সিরিজের তিনটি সংস্করণই ভক্তদের মন জয় করেছে। গতবছর মুক্তি পেয়েছিল ‘পঞ্চায়েত’-এর তৃতীয় ভার্সন। ছবির গল্প, কলাকুশলীদের অভিনয়, সবটাই ভক্তদের মনে গেঁথে রয়েছে। এখন সিরিজের চতুর্থ সংস্করণের অপেক্ষায় ভক্তরা। তার মধ্যেই অমিতাভ বচ্চনের ভাইরাল ছবিটি ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। ‘পঞ্চায়েত’- এর সুবাদে ফুল্লরা গ্রামটি এখন সেলিব্রিটিদের প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি ফুল্লরা গ্রামে পাড়ি দিয়েছিলেন খোদ অমিতাভ বচ্চন। সেখানে ‘পঞ্চায়েত’
প্রধান, বিধায়ক-সকলের সঙ্গে চায়ের আড্ডা দিতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। সহ-সচিব বিকাশের সঙ্গেই মেগাস্টারের একটি ছবি ভাইরাল হয়েছে। তবে সবটাই কিন্তু ‘রিল’, কোনটাই বাস্তব নয়! এবার প্রশ্ন, ‘পঞ্চায়েত’ প্রধান, বিধায়কের সঙ্গে কী আলাপচারিতা সারলেন মেগাস্টার? চলুন এবার ব্যাপারটা খুলে বলা যাক।

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

আসলে দেশের ক্রমবর্ধমান জালিয়াতি এবং কেলেঙ্কারি সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তুলতে সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন অমিতাভ বচ্চন। নানা বিজ্ঞাপনে অংশ নিচ্ছেন। আর ভাইরাল হওয়া ছবিটা পুরোটাই একটি বিজ্ঞাপনের অংশ। এই বিজ্ঞাপনের শুটিং করতেই এবার পঞ্চায়েতের ফুল্লরা গ্রামে পাড়ি দেন অমিতাভ বচ্চন। আর গ্রামটা যদি হয় ফুল্লরা, তাহলে ‘পঞ্চায়েত’ সিরিজের কলাকুশলীরা কেন বাদ যাবেন? হ্যাঁ, ফুল্লরা গ্রামে তাঁকে পঞ্চায়েতের সহ-সচিব বিকাশ, গ্রামের বিধায়ক এবং উপপ্রধান প্রহ্লাদের সঙ্গে চা বৈঠক করেন। আর সবটাই ছিল সচেতনামূলক বিজ্ঞাপনের অংশ। অমিতাভ তাঁর এক্স হ্যান্ডেলে বিজ্ঞাপনের সম্পূর্ণ ক্লিপিংস শেয়ার করেছেন। এবং ক্যাপশনে লিখেছেন, ‘সাবধান! যেকোনও চাকরির আবেদনের জন্যে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করুন।’ বিজ্ঞাপন ভিডিওতে দেখা যাচ্ছে, ‘পঞ্চায়েত’-এর সহ-সচিব বিকাশের একটি ফোন এসেছে অমিতাভের সামনেই। তাঁকে ফোনে বিদেশ থেকে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছে। এবং সেটি বিকাশ গ্রহণও করেছেন। আর তা শোনা মাত্রই অমিতাভ তাঁর হাত থেকে ফোন কেড়ে নেন। এবং তাঁকে বলেন, তিনি ভুয়ো ফোনের শিকার। এটি সম্পূর্ণ কেলেঙ্কারি।

 

সুতরাং বোঝাই যাচ্ছে, শুধুমাত্র সচেতনামূলক বিজ্ঞাপনের জন্যে অমিতাভ ‘পঞ্চায়েত’ কলাকুশলীদের সঙ্গে অভিনয় করেছেন। আর তাতেই ভক্তরা উত্তেজিত। এবং বিষয়টি ভক্তদের কাছে স্বপ্নের চেয়ে কম নয়। অনেকেই মন্তব্য করেছেন, পঞ্চায়েতের চতুর্থ সংস্করণ কল্পনার বাইরে যেতে চলেছে। হয়তো অভিনেতা ‘পঞ্চায়েত ৪’-এ অভিনয় করতে পারেন। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমরা সবাই জানি এটি একটি বিজ্ঞাপন, তবে পঞ্চায়েত সিজন 4-এ অমিতাভের একটি ছোট ক্যামিও থাকা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘কবে পঞ্চায়েত সিজন 4 আসবে?’ আরেকজন লিখেছেন, ‘আমরা চাই অমিতাভ বচ্চন পঞ্চায়েতে অভিনয় করুক।’ একইভাবে, অনেক ভক্ত বিগ বি-র সামনে তাদের দাবি তুলে ধরেছেন। অন্যদিকে বিকাশের ভূমিকায় অভিনয় করছেন চন্দন রায়। তিনি লিখেছেন, ‘অমিতাভের সঙ্গে অভিনয় তাঁর স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান