Loading live market data...
Loading active stocks...
Connecting...

অত্যাধিক কাজের চাপে অনিদ্রায় ভুগছেন অমিতাভ বচ্চন, কী করলে শান্তি পান তিনি?

অত্যধিক কাজের চাপে তাঁর ঠিকমতো ঘুম হচ্ছেনা। এমন সময়ে যা ভাল লাগে, সেটাই তিনি করেন। এটাই হয়তো তখন তাঁর আত্মার শান্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমিতাভ বচ্চন, বয়স ৮৩-তে ঠেকলেও এনার্জি, চিন্তাভাবনায় তিনি এখনও জওয়ান। এই বয়সেও বাড়িতে বসে বিশ্রাম নয়, বরং কর্ম ব্যস্ততায় দিন কাটছে তাঁর। কিন্তু এই কাজের চাপই এখন তাঁর রাতের ঘুম কেড়ে নিচ্ছে। চলচ্চিত্রে অভিনয় তো বটেই, প্রতি বছর জনপ্রিয় গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজন টিভির পর্দায় চলে আসেন তিনি। প্রতিযোগীদের সঙ্গে তাঁর নানা অভিজ্ঞতা ভাগ করে নেন। যা শুনতে উদগ্রীব থাকেন দর্শকরাও। পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়াতেও দারুণ সক্রিয়। প্রায়শই ব্লগের মাধ্যমে ভক্তদের সঙ্গে তাঁর ব্যক্তিগত ভাবনা, জীবনের শিক্ষা এবং গভীর রাতের চিন্তা ভাগ করে নেন। তবে অভিনেতার সাম্প্রতিক পোস্টটি সকলের নজর কেড়েছে।

সেখানে তিনি জানিয়েছেন, অত্যধিক কাজের চাপে তাঁর ঠিকমতো ঘুম হচ্ছেনা। এমন সময়ে যা ভাল লাগে, সেটাই তিনি করেন। এটাই হয়তো তখন তাঁর আত্মার শান্তি। তবে ঘুম না আসলে, কী করেন মেগাস্টার? অভিনেতার কথায়, যখন তাঁকে অনিদ্রার সঙ্গে লড়াই করতে হয়, তখন তিনি শাস্ত্রীয় সঙ্গীত শোনেন। যা তাঁকে শান্তি দেয় এবং তাড়াতাড়ি ঘুমোতে সাহায্য করে। মঙ্গলবার ভোর ৪:১৪ মিনিটে তিনি এই পোস্টটি করেন। যেখানে অভিনেতা, কাজের জন্য সারারাত জেগে থাকা নিয়ে অকপটে লিখেছেন, ‘ভোর হয়ে গিয়েছে, এখন আর ঘুমোতে ইচ্ছে করছে না। আমি মনে করি, ঘুমের চেয়ে কাজ বেশি গুরুত্বপূর্ণ। যদিও চিকিৎসকরা বলেন, সকলের ঠিকমতো ঘুমানো উচিত, ন্যূনতম ৭ ঘণ্টা ঘুমানো আবশ্যক। ঘুমই শরীরকে বিকশিত করে। চাঙ্গা করে তোলে। কিন্তু আমার এখন ঘুম আসছে না। কাজ করার সময় আমে ব্লগে মগ্ন থাকলেও রাতের নিস্তব্ধতায় গিটার, সেতারের তালে আমার হৃদয়স্পর্শী শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ইচ্ছে করে। এটাই আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আত্মার শান্তির জন্যে এর চেয়ে ভাল আর কিছু নেই।’

তিনি আরও বলেছেন, ‘এই সেই সুর যা আত্মাকে সর্বশক্তিমানের সঙ্গে বেঁধে রাখে। একই অনুভব করতে হয়। এটি আলতো করে আমাকে ঘুমের শান্তি দেয়।’ তবে অভিনেতার এই পোস্টটি এখন ভক্ত মহলে হৈচৈ ফেলে দিয়েছে। অনেকেই অভিনেতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন। অমিতাভ বচ্চনকে পরবর্তীতে দেখা যাবে সাই-ফাই চলচ্চিত্র ‘কাল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে। এই ছবিতে অভিনেতা অশ্বত্থামা চরিত্রে আবারও ফিরে আসবেন। সম্প্রতি তিনি কমল হাসানের সঙ্গে শুটিং সেট থেকে ছবি শেয়ার করেছিলেন। নাগ অশ্বিন পরিচালিত প্রথম সিক্যুয়েলটি ২০২৪ সালে মুক্তি পেয়েছিল, যা বিশ্বব্যাপী ১,০০০ কোটিরও বেশি আয় করেছিল।

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের