হাতে ব্যান্ডেজ, অক্ষয়ের সঙ্গে অস্ত্রোপচারের আলোচনা, কী হয়েছে অমিতাভের?

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ খানেক আগেই শেষ হয়েছে দেশের বিখ্যাত গেমশো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৫ তম মরসুম। বহুবছর ধরে এই শোয়ের সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন বলিউডের বিগবি অমিতাভ বচ্চন। কিন্তু শেষ এপিসোডে তাঁর একটি ইমোশনাল ভিডিও রীতিমতো ঘাবড়ে দিয়েছে ভক্তদের। আগামী বছর তাঁকে আর এই শোয়ে দেখা যাবে কিনা তা অনিশ্চিত। এমনিতেই ৮১ বছরে পা রেখেছেন আইকন অমিতাভ বচ্চন। ইদানিং শরীরটাও ঠিক নেই তাঁর! তাই আশঙ্কা আর তিনি KBC-র সঞ্চালনার দায়িত্বে থাকবেন কিনা! যদিও অভিনেতা এখনও ফাটিয়ে অভিনয় করে চলেছেন। সোশ্যাল মিডিয়াতেও তিনি সর্বদা সক্রিয় থাকেন। টুইটারে নিয়মিত পোস্ট করেন।

নিজের জীবনের নানা খুঁটিনাটি ভক্তদের জানান। সম্প্রতি অভিনেতা INDIAN STREET PREMIERE LEAGUE (ISPL)-এর একটি টিম কিনেছেন। শুধু তিনি নন, অক্ষয় কুমার, দক্ষিণী তারকা সূর্য-সহ একাধিক তারকা এই লীগের দল কিনেছেন। সম্প্রতি হয়ে গেল ISPL-এর বিজ্ঞাপণ শুটিং। আজ সেই ছবিগুলিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন একটি অজানা তথ্য, যা রীতিমতো উদ্বিগ্ন করেছে ভক্তদের। পোস্টে অভিনেতা জানিয়েছেন, ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) লঞ্চের আগে তাঁর একটি হাতে অস্ত্রোপচার হয়েছিল। বিজ্ঞাপনে তাঁর সঙ্গে অংশ নিয়েছিলেন অক্ষয় কুমার, এবং দক্ষিণী তারকা সূর্য্যও। ছবিতে তিনি এবং অক্ষয় তাঁর হাতের অস্ত্রোপচার নিয়েই আলোচনা করেছিলেন। যদিও বিগ বিকে ফটোতে তাঁর একটি হাতের কব্জিতে ব্যান্ডেজ বাঁধা ছিল।

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

কিন্তু তাঁর হাতে ঠিক কী হয়েছিল তা জানান নি অভিনেতা। অভিনেতার কথায়, “ISPL-এর বিজ্ঞাপন টি এখন প্রচারের অপেক্ষায় রয়েছে। আমি মনে করলাম সদস্যদের সঙ্গে কাজ করার একটি অমর ছবি ফ্রেমে থাকা দরকার, তাই পোস্ট করলাম। আমার সঙ্গে আনন্দেই ছিলেন অক্ষয়, ছবিতে তাঁর সঙ্গে আমি আমার হাতে অস্ত্রোপচারের বিষয়ে কথা বলছিলাম। হৃতিকও সেটে ছিলেন। কিন্তু তখন হৃতিকের শ্যুট শেষ হয়ে গিয়েছিল। দক্ষিণ থেকে আরও একজন অভিনেতা আমাদের সঙ্গে যোগ দেয়। সবার সঙ্গে যোগ দিতে পেরে আমি আনন্দিত।” অমিতাভ বচ্চন ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (ISPL) মুম্বাই দলের মালিক। পিটিআই অনুসারে, আইএসপিএল হল ভারতের প্রথম টেনিস বল T10 ক্রিকেট টুর্নামেন্ট যা একটি স্টেডিয়ামের ভিতরে খেলা হবে। উদ্বোধনী সংস্করণ ২ মার্চ থেকে ৯ মার্চ মুম্বাইতে অনুষ্ঠিত হবে। অন্যান্য দলের মালিকদের মধ্যে রয়েছেন সইফ আলী খান, করিনা কাপুর খান, অক্ষয় কুমার, হৃতিক রোশন, সুরিয়া এবং রাম চরণ।

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ