Loading live market data...
Loading active stocks...
Connecting...

ঘন ঘন অযোধ্যা সফর, কঠোর নিরাপত্তায় মুড়ে ফের রাম দর্শনে অমিতাভ 

আসলে এদিন অভিনেতা একটি জুয়েলারি দোকানের উদ্বোধনে যোগ দিতে অযোধ্যায় গিয়েছিলেন। তাই শহরে গিয়ে রাম লালার দর্শন করবেন না তা কি হতে পারে!

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘন ঘন রামমন্দিরে পা রাখছেন অমিতাভ বচ্চন, ব্যাপারটা কী? প্রায় ৫০০ বছরের প্রতীক্ষা শেষ হয়েছে গত ২২ জানুয়ারী। উদ্বোধন হয়েছে রাম মন্দির। বাবরি মসজিদ ভাঙার তিন দশক পর শেষমেশ জয় হল হিন্দুদের। ২২ জানুয়ারি রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। যেখানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। আলিয়া ভাট, রণবীর কাপুর থেকে শুরু করে আয়ূষ্মান খুরানা, ভিকি-ক্যাটরিনা, শিল্পপতি আম্বানি পরিবার, সকলেই রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে সামিল ছিলেন। তারকাদের সেদিন নানা মুহূর্ত ভাইরাল হয়েছে। ছিলেন অমিতাভ বচ্চনও, কিন্তু তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চাইলেও তা বিফলে যায়।

এদিকে রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানের আগেই রাম মন্দির থেকে ১৫ মিনিটের দূরত্বে ১৫ কোটির জমি কিনেছেন মেগাস্টার। তবে সেখানে তিনি কী করবেন তা জানা যায়নি! ধারণা হয়তো অভিনেতা পর্যটকদের স্বার্থে হোটেল বা রিসর্টের ব্যবস্থা করবেন সেখানে। যদিও প্রধানমন্ত্রীর সমস্ত কাজেই সমর্থনের হাত তোলেন অভিনেতা। যাইহোক, শুক্রবার ফের রামমন্দিরে গেলেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তিনি যাই করুক না কেন শিরোনামে থাকেন অলওয়েজ। বলা বাহুল্য, তার সোশ্যাল মিডিয়া উপস্থিতিও দর্শকদের মুগ্ধ করে। সম্প্রতি, মেগাস্টার অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের পরে দ্বিতীয়বার গেলেন। শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, মেগাস্টার অমিতাভ বচ্চন রাম লালার আশীর্বাদ নিতে অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির পরিদর্শন করেন।

তবে এদিন তাঁর সফরটি আরও বেশি উল্লেখযোগ্য হয়ে ওঠে কারণ এই বছরের শুরুর দিকে ২২ জানুয়ারী এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের পর এই প্রথম কিংবদন্তি অভিনেতাকে আবারও পবিত্র স্থানটি পরিদর্শন করতে দেখা যায়। এত ব্যস্ত থাকা সত্ত্বেও তাঁর ধর্মের প্রতি আকর্ষণীয় তা সকলকে মুগ্ধ করল। আসলে এদিন অভিনেতা একটি জুয়েলারি দোকানের উদ্বোধনে যোগ দিতে অযোধ্যায় গিয়েছিলেন। তাই শহরে গিয়ে রাম লালার দর্শন করবেন না তা কি হতে পারে! এদিন অভিনেতা মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অযোধ্যাধাম পর্যন্ত নিরাপত্তায় মোড়া ছিলেন। অমিতাভ তাঁর ছেলে অভিষেকের সঙ্গে রাম লালার প্রাণ প্রতিষ্টা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই মূহুর্তে অভিনেতার যে ছবিগুলি ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে, অভিনেত্রী মন্দির চত্বরে হাত জোড় করে দাঁড়িয়ে পবিত্র স্থান প্রণাম করছেন। তার পরিদর্শনের জন্য, বচ্চন একটি কমলা নেহেরু জ্যাকেট সহ একটি সাদা ধুতি কুর্তা পরেছিলেন।

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার