সেকি কাণ্ড! একটু ‘লাইক’এর জন্যে টাইগারকে অনুকরণ খোদ অমিতাভের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলি তারকা অমিতাভ বচ্চন আপাততঃ দিল্লিতে সুরজ বরজাতিয়ার ‘উঁচাই’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বোমান ইরানি এবং অনুপম খেরকেও। সেখান থেকেই সম্প্রতি, অমিতাভ বচ্চন একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। দিল্লিতে হুমায়ুন সমাধি থেকে তিনি একটি ভোরের দৃশ্যের শুটিং করছিলেন। যেখানে প্রবীণ অভিনেতাকে লাথি ও ঘুষি প্র্যাক্টিস করতে দেখা গিয়েছে। কিন্তু জানেন কি, এহেন অ্যাকশন ছবি পোস্টের জন্যে কার থেকে অনুপ্রাণিত হয়েছেন তিনি? এই বয়সেও লাথি ও কিক, সম্পূর্ন দক্ষতার সঙ্গে করছেন নায়ক, অসম্ভব ফিটনেস তাঁর। বলিউডি শেহনশাহ নিজেই জানালেন, তিনি অভিনেতা টাইগার শ্রফের কাছ থেকে এহেন ফাইটিং সিকোয়েন্স পোস্টের অনুপ্রেরণা নিয়েছেন, একটু লাইক পাওয়ার আশায়। কি অবাক হচ্ছেন তাই তো? হ্যাঁ, এটাই সত্য!

 

 

View this post on Instagram

 

A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan)

সোশ্যাল মিডিয়ায় বিগ-বি’র পোস্ট করা ছবিতে নায়ককে দেখা যাচ্ছে, লাথি মারার কয়েকটি পোজ দিচ্ছেন তিনি। এই ছবিগুলি শেয়ার করে বচ্চনজী লিখেছেন, “টাইগার শ্রফের নমনীয় কিক করার দক্ষতা অনেকেই পছন্দ করেন, তাঁর প্রচুর লাইকও পরে। তাই তাঁর এহেন বহুল ‘লাইক’ দেখে, আমি ভেবেছিলাম আমিও একটু চেষ্টা করি, তাহলে আমিও ‘লাইক’ পাব।”

বচ্চনের এই বার্তা চোখে পড়েছে, জ্যাক-পুত্রেরও। প্রবীণ অভিনেতার এই পোস্টটি টাইগার শ্রফ নিজের ইনস্টাগ্রামে পুনরায় শেয়ার করে লিখেছেন, “আসলে এই সুযোগটি আমি নিয়েছিলাম কারণ, যদি আমার এই অ্যাকশন সিকোয়েন্সটি একটি দেশের বড়মাপের নায়কের চোখে পড়ে! স্যার, কয়েক বছর পরেও যদি আমি আপনার মতো লাথি মারতে পারি, তাহলে সেটা হবে আশীর্বাদ!” বিগ বি-র পোস্টটিতে, অভিষেক বচ্চন তাঁর বাবাকে ‘টাইগার’ বলে মন্তব্য করেছেন।

অমিতাভ বচ্চনের পরবর্তী বিগেস্ট চলচ্চিত্র, ‘রানওয়ে 34’।এই ছবিতে তাঁর সহ-অভিনেতা অজয় ​​দেবগন এবং রকুল প্রীত সিং।আগামী ২৯ এপ্রিল এই ছবিটি মুক্তি পেতে চলেছে। পাশাপাশি বিগ বি-কে বহু প্রতীক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’-এও দেখা যাবে। এছাড়া ‘গুড বাই’, ‘দ্য ইন্টার্ন’ এই অমিতাভ বচ্চনকে দেখা যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের